ফ্যাক্ট চেক: না, বাচ্চা ছেলের মাস্ক বিক্রি করার এই ছবিটি কাশ্মীরের নয়
তদন্তে দেখা গেছে, ভাইরাল এই ছবিটি পাকিস্তানের করাচি শহরে তোলা হয়
- Total Shares
করোনা সংক্রমণ থেকে বাঁচতে মুখে মাস্ক লাগানো প্রায় আবশ্যিক হয়ে পড়েছে।এর কারণে বাজারে মাস্কের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
এরই মধ্যে সম্প্রতি ভাইরাল বাচ্চা একটি ছেলের মাস্ক বিক্রি করার ছবি।সেই ছবির সাথে দাবী করা হল, কাশ্মীরের রাস্তায় ছেলেটি ২০ টাকায় মাস্ক বিক্রি করছিল।
'অভিক হার্মাদ সেনগুপ্ত' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করে লেখেন, "কাশ্মীরের রাস্তার ছবি৷২০ টাকায় বিক্রি করছিল মাস্ক।একজন তার কাছে বলে যে টাকা নেই কিন্তু মাস্ক দরকার।বাচ্চাটা এমনিতেই দিতে যায়।ক্রেতা চমকে গিয়ে বলেন, আরে মা বকবে তো।বাচ্চাটা বলে, মা বলেছে বাইরের অবস্থা খুব খারাপ।সূত্র: ট্যুইটার"।

এই ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।কাশ্মীর নয়, বাচ্চা ছেলের মাস্ক বিক্রি করার এই ছবিটি পাকিস্তানের করাচিতে তোলা হয়।
তদন্তের প্রথমে, ভাইরাল এই ছবিটির উৎস জানতে আমরা একে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা এবছরের মার্চের ৩১ তারিখে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পাই।

প্রতিবেদনে ছবিটির ক্যাপশনে লেখা হয়, "লকডাউনের সময় করোনা ভাইরাস রোগের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের জন্য পাকিস্তান সমস্ত বাজার, জনসমাগম ও বিশাল সমাবেশ বন্ধ করে দেওয়ার পরে, রাস্তার এক কোণে ভাইয়ের সাথে দাঁড়ানো সাত বছর বয়সী উজবিল্লাহ একটি লাঠিতে মাস্কগুলি লাগিয়ে পাকিস্তানের করাচিতে বিক্রি করছে।"
ছবিটি তোলেন রয়টার্সের আখতার সুমরো।
এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।কাশ্মীর নয়, বাচ্চা ছেলের মাস্ক বিক্রি করার এই ছবিটি পাকিস্তানের করাচিতে তোলা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

