ফ্যাক্ট চেক: দিল্লির শিশু চুরির ঘটনা বাংলার বলে দাবি
ভুয়ো পোস্টটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
এক মহিলা আর একজন পুরুষ হেঁটে আসছেন এক স্টেশনের প্লাটফর্ম ধরে। কিছু বাদে মহিলাটি একটি ঘুমন্ত বাচ্ছাকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। এই ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দাবি মহিলাটি বাচ্ছাটিকে চুরি করেছেন মধ্যমগ্রাম স্টেশন থেকে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) তদন্তে জেনেছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টটির দাবি বিভ্রান্তিকর।
২৬ জুলাই এক ফেইসবুক ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করে লেখেন, ''দেখুন কিভাবে এরা বাচ্চা চুরি করল মধ্যমগ্রাম স্টেশন থেকে!''
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) ভিডিওটির ব্যাপারে খোঁজ খবর শুরু করে। ৩ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি আমরা কি ফ্রেমে ভেঙে সার্চ করে দেখি। তারপর আমরা কি ওয়ার্ড সার্চ করি , সেখানে একটি ভিডিও চলে আসে নিউজ নেশন নামের একটি খবরের ওয়েবসাইটের।
ইউটিউবে তাদের একটি ভিডিও দেখা যায় যেখানে লেখা, ''দেখুন, এক দম্পতি হজরত নিজামুদ্দিন স্টেশনে বাছা অপহরণ করছে।
এই কি ওয়ার্ড নিয়ে আমরা আরো খোঁজ খবর করি দেখা যায় এ ব্যাপারে নিউজ রিপোট রিপোর্ট-ও রয়েছে। হিন্দুস্তান টাইমস এ ব্যাপারে বিস্তারিত একটি খবর করে।তাদের রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটে এ বছরের ১৪ জুলাই । দিল্লি পুলিশ দু বছরের ওই শিশুকে উদ্ধার করে এবং ওই দম্পতিকে গ্রেফতার করে।
আমরা ওই ফেসবুক পোস্টএর কমেন্ট বক্সেও দেখি কয়েকজন লিখেছেন যে ঘটনাটি দিল্লির, মধ্যমগ্রামের নয়।
তাই নিশ্চিত করে বলা যায় ফেসবুক পোস্টটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

