ফ্যাক্ট চেক: করোনা ভাইরাস সামাল দিতে কি চীন এই শুয়োরগুলোকে মেরে ফেলছে?
ভিডিওটি কম করে দু বছরের পুরোনো
- Total Shares
ফেসবুক ব্যবহারকারী আব্দুল রহিম একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ''করোনা ভাইরাস চীনে এতটাই ছড়িয়ে পড়েছে যে সেখানকার সরকার ৮০ হাজারেরও বেশি মানুষকে হত্যার অনুমতি দিয়েছে। এবং লক্ষ লক্ষ কোটি শূকর, মুরগী, হাঁস, মুরগির বাচ্চা এবং মুরগির ডিম পুড়ে গেছে বা গর্তে পুঁতে ফেলা হয়েছে। একই ভিডিও।''
ভিডিওটি যথেষ্ট অস্বস্তিকর, তাই আমরা এখানে স্ক্রিনশট দিলাম না।
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী পোস্টটি সঠিক নয়। আমরা ভিডিওটি রিভার্স সার্চ করে দেখেছি যে এটি এক বছরের পুরোনো ভিডিও।
আমরা ভিডিওটি কি ফ্রেমে ভেঙে নিয়ে তারপরে রিভার্স সার্চ করি। দেখা যায় ভিডিওটি ইউটিউব চ্যানেলে ১১ জানুয়ারী ২০১৯ সালে আপলোড করা হয়েছিল। এছাড়াও আমরা একটি জর্জিয়ান নিউজ ওয়েবসাইট-এর সন্ধান পাই। নাম রেডিও মার্নেয়ালি। একটি সেখানে লেখা ভিডিওই চিনের। ওয়েবসাইটির ফেসবুক পেজে এক চীনা নাগরিক এটি পোস্ট করেন ২৬ ডিসেম্বর ২০১৮ সালে।
বহু নিউজ ওয়েবসাইটে সেসময় খবর বেরোয় যে আফ্রিকান সোয়াইন ফিভার-কে সামাল দিতে চীন হাজার হাজার শুয়োর মেরে ফেলে। সুতরাং এটা বলা যায় যে ভাইরাল ভিডিওটি করোনা ভাইরাস আসার অনেক আগের। তাই করোনা ভাইরাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

