ফ্যাক্ট চেক: ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এই টুইটগুলি কি চীনের সেনাবাহিনীর?
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল লাদাখ সমস্যা সংক্রান্ত টুইটের ছবি
- Total Shares
লাদাখে ভারত ও চীনের সীমানা সংক্রান্ত বিতর্ক নিয়ে অনেকেই এখন বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে ফেসবুকে ভাইরাল ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কিছু টুইটের ছবি।দাবী করা হল, চীনের পিপলস লিবারেশন আর্মির এক ব্যক্তি লাদাখ সংঘাত নিয়ে সম্প্রতি এই টুইটগুলি করেছেন।
'কাশ্মীর আপডেটস' নামের এক ফেসবুক পেজ ভাইরাল সেই টুইটের ছবিগুলি পোস্ট করে লেখে, "লাদাখ সংঘাত নিয়ে চিনের পিএলএর এক ব্যক্তির সাম্প্রতিক টুইট।দেখুন @YASIFXi"।

এখানে ফেসবুকের সেই পোস্টটিকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।বর্তমানে টুইটারে এই প্রোফাইলটির অস্তিত্ব পাওয়া যায় না।সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে মূলতঃ এই টুইটগুলি করা হচ্ছিল।
টুইটগুলি দেখে সন্দেহ হওয়ায় প্রথমে আমরা ছবিতে দেখতে পাওয়া হ্যান্ডলটির নাম @YasifXi দিয়ে টুইটারে সার্চ করি।তাতে জানা যায়, এই টুইটার হ্যান্ডলটির বর্তমানে অস্তিত্ব নেই।

এরপর, আমরা টুইটার হ্যান্ডলটির নাম দিয়ে গুগলে সার্চ করলে সেই ওয়েবপেজটির একটি ক্যাচেড ভার্শন খুঁজে পাই।সেখানে আমরা ভাইরাল ফেসবুক পোস্টটির ছবিতে থাকা টুইটগুলিও লক্ষ্য করি।ওয়েবপেজটির ক্যাচেড ভার্শনটিকে আর্কাইভ করা হয়েছে এখানে।
আমরা টুইটার হ্যান্ডলটির ক্যাচেড ওয়েবপেজটিকে খুঁটিয়ে দেখার চেষ্টা করি।নন ভেরিফায়েড টুইটার প্রোফাইলটির বায়োতে কোথাও চীন অথবা পিপলস লিবারেশন আর্মির উল্লেখ পাওয়া যায় না।

এমনকি দেখা যায়, চীনা অক্ষরে নাম দেওয়া এই টুইটার প্রোফাইলটি এক পাকিস্তান সমর্থকের মিমও রিটুইট করে।

তাছাড়া, গুগলে টুইটার হ্যান্ডলটির নাম দিয়ে কীওয়ার্ড সার্চ করলে আমরা 'দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের' এই প্রতিবেদনটি খুঁজে পাই।
সেখানে এই টুইটার হ্যান্ডলটির নাম উল্লেখ করে বলা হয়, এর বেশীরভাগ টুইট পাকিস্তান এবং কিছু জম্মু ও কাশ্মীর থেকে করা হয়েছিল।আমরা নিরপেক্ষভাবে এর তদন্ত করিনি।

এবিষয়ে, কেরালা পুলিশের সাইবারডোমের একজন আধিকারিক শেষ কিছু সপ্তাহ ধরে বেড়ে চলা ভারত বিরোধী সাইবার প্রচারের উল্লেখ করেন।
ওদিকে, টুইটারে চীনের প্রবক্তা হিসাবে সার্চ করলে আমরা সেদেশের বিদেশ মন্ত্রকের প্রবক্তার এই টুইটার প্রোফাইলটি খুঁজে পাই।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে থাকা টুইটগুলি চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

