ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল চীনের খুনির এই ছবি
অনেকেই সম্প্রতি এই ছবিকে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
এক ব্যক্তিকে দুজন পুলিশের ধরে রাখার এই ছবি সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ছবিতে দাবী করে লেখা হয়, "নিজের মিমে লাইক রিয়্যাক্ট করায় এক ব্যক্তি তার নিজের বন্ধুকে খুন করেন"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে করা দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে দেখতে পাওয়া ব্যক্তিটিকে আসলে চীনে নয়জন পড়ুয়াকে হত্যা করার জন্য গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১৮ সালে প্রকাশিত "চায়না ডেইলি"র এক প্রতিবেদনে খুঁজে পাই।
এই ছবির বিষয়ে সেখানে ২৮ বছর বয়সী চীনের ঝাও জিয়াই নামক এক ব্যক্তির নয়জন স্কুল পড়ুয়াকে ছুরি চালিয়ে খুন করায় তার বিচার চলার কথা উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, পুরোনো সহপাঠীরা উত্যক্ত করায় ঝাও তাদের উপর প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করেছিলেন।
এই কাজের জন্য তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে করা দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে দেখতে পাওয়া ব্যক্তিটিকে আসলে চীনে নয়জন পড়ুয়াকে হত্যা করার জন্য গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

