ফ্যাক্ট চেক: প্যাংগং হ্রদের উপর ভারতীয় বায়ুসেনার অ্যাপাচে ওড়ার ভিডিও এটি নয়
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল মার্কিন হেলিকপ্টারের এই ভিডিও
- Total Shares
লাদাখে ভারত ও চীনের মধ্যে হওয়া সীমানা সংক্রান্ত সমস্যার মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক হেলিকপ্টার ওড়ার ছবি।
ভারতীয় বায়ুসেনার সঙ্গে জুড়ে ভিডিওটির সাথে দাবী করা হল, প্যাংগং হ্রদের উপর দিয়ে উড়ছে এই অ্যাপাচে হেলিকপ্টারটি।
ফেসবুক ব্যবহারকারী 'শমিক কংসবণিক' ভাইরাল এই ভিডিওটি পোস্ট করে লেখেন, "প্যাংগং ঝিলের উপর উড়ছে অ্যাপাচে হেলিকপ্টার। এটা দেখে যাদের বুকের মধ্যে চিনচিন করছে তারা খাও পতঞ্জলির হিংগোলি।বাকি দেশ ভক্তরা সবাই বলুন জয় হিন্দ। #সমীর_কংসবনিক..."

আপনারা এখানে ফেসবুক পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওর সাথে করা দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওতে দেখতে পাওয়া হেলিকপ্টারগুলি ভারতীয় বায়ুসেনার নয় ও তারা প্যাংগং হ্রদের উপরেও টহল দিচ্ছে না।আমেরিকার সামুদ্রিক এই হেলিকপ্টারগুলি আদতে অ্যারিজোনার হাভাসু হ্রদের উপর দিয়ে উড়ছিল।
আমরা ভিডিওটির উৎস খুঁজতে ইনভিড, রিভার্স ইমেজ ও কীওয়ার্ড সার্চ করি।তাতে দেখতে পাওয়া যায়, আমেরিকার বেশ কিছু পাইলট ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা এই ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামে আপলোড করেন।
সেখানে দাবী করা হয়, ভিডিওটি অ্যারিজোনার হাভাসু হ্রদে তোলা হয় যেখানে প্রায়শই ফাইটার পাইলটরা এরকম নীচ দিয়ে তাদের বিমান উড়িয়ে থাকেন।
ইউটিউবেও আমরা হাভাসু হ্রদের উপর এরকম ভাবে সামরিক হেলিকপ্টার চালনার বেশ কিছু ভিডিও খুঁজে পাই।হাভাসু হ্রদের উপরে আমরা প্রায় একইরকম ভাবে নীচ দিয়ে ওড়া একটি অ্যাপাচে হেলিকপ্টারের ২০১৮ সালের ভিডিও ইউটিউবে দেখতে পাই।
আমরা দেখতে পাই, একটি মার্কিন সামুদ্রিক হেলিকপ্টার ও ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের মধ্যে রঙের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের লেজে সবসময় ট্রাইকালার স্ট্যাম্প দেখতে পাওয়া যায়।ভাইরাল ভিডিওর হেলিকপ্টারটিতে সেটি অনুপস্থিত।
আমেরিকার সামুদ্রিক হেলিকপ্টার

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার

নীলাভ সবজে জলের এই হাভাসু হ্রদকে বেশিরভাগ পাহাড়ি অঞ্চল ঘিরে আছে।গুগল আর্থ ইমেজের সাথে ভাইরাল ভিডিওর দৃশ্যগুলিকে তুলনা করলে আমরা একই রকমের ভৌগোলিক বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি।
গুগল আর্থ থেকে পাওয়া হাভাসু হ্রদের ছবি

ভাইরাল ভিডিওর একটি স্টিল ফ্রেম

গোপনীয়তার শর্তে, ভারতীয় বায়ুসেনার এক সূত্রও আমাদের জানায়, ভাইরাল এই ভিডিওটি প্যাংগং হ্রদের উপর ভারতের অ্যাপাচে হেলিকপ্টার ওড়ার নয়।
ভাইরাল ভিডিওটি ঠিক কবে তোলা হয়, সেব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি।তবে এটা নিশ্চিত যে, ভাইরাল ভিডিওটি প্যাংগং হ্রদের উপর ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের টহল দেওয়ার নয়।
অ্যারিজোনার হাভাসু হ্রদের উপর আমেরিকার সামুদ্রিক হেলিকপ্টার ওড়ার ভিডিও এটি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

