ফ্যাক্ট চেক: করোনা ভ্যাকসিন পরীক্ষার স্বেচ্ছাসেবকের মৃত্যুর ভুয়ো খবর ভাইরাল

বেঁচে রয়েছেন ব্রিটেনের করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম স্বেচ্ছাসেবক

 |  1-minute read |   27-04-2020
  • Total Shares

গতকাল এক অনলাইন খবরের ওয়েবসাইটে ব্রিটেনের করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম স্বেচ্ছাসেবকের মৃত্যুর খবর প্রকাশিত হয়।

"নিউস এনটি" এর সেই প্রতিবেদন দাবি করে বৈজ্ঞানিক এলিসা গ্রানাটো "ভ্যাকসিন দেওয়ার দুদিন পর মারা যান"।"জানা গেছে, ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়ার কারণে অন্য চার স্বেচ্ছাসেবক জটিলতার মুখোমুখি হয়েছেন," লেখে প্রতিবেদনটি।আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

lead_042720084020.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) অনুসন্ধানে জেনেছে প্রতিবেদনটি ভুয়ো এবং এলিসা গ্রানাটো ভালো আছেন।এলিসা মানুষের উপর হওয়া ব্রিটেনে করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম স্বেচ্ছাসেবক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

"দি নাইজেরিয়ান নিউস" নামের অন্য একটি ওয়েবসাইটেও একই খবর প্রকাশিত হয়।অনেকে ফেসবুকেও এই ভুল তথ্যটি শেয়ার করেছেন।

body_042720084044.png

টুইটার ব্যবহারকারী "সাইমন জায়সেক" "নিউস এনটি" এর প্রতিবেদনটি শেয়ার করে লেখেন, "ব্রিটেনের করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম স্বেচ্ছাসেবক মারা গেছেন"।   

টুইটার হ্যান্ডেল "@surrey13" এর উত্তরে বলেন খবরটি অসত্য। সেই টুইটার ব্যবহারকারী দাবি করেন, এলিসা গ্রানাটো তার টুইটার হ্যান্ডেল "@Prokaryota" এ খবরটিকে ভুয়ো বলেছেন এবং তিনি ভালো আছেন বলে টুইট করেছেন।গ্রানাটোর টুইটার হ্যান্ডলটি সুরক্ষিত হওয়ার কারণে কিছু অনুমোদিত ব্যবহারকারীই তার পোস্ট দেখতে পাবেন।

"@surrey13" এর বক্তব্য অনুযায়ী গ্রানাটো এক টুইটের উত্তরে বলেন "নিজের মৃত্যুর ভুয়ো প্রতিবেদন দেখার কাছে কোনোকিছুই কিছু নয়... সবাইকে জানাই আমি ভালো আছি।দয়া করে এই প্রশ্ন তুলে দেওয়া প্রতিবেদনটি শেয়ার করবেন না, আমরা তাদের মনোযোগ বা ক্লিক দিতে চাই না।"

এপ্রিলের ২৩ তারিখে প্রথম মানুষের উপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা করা হয়। দুজনের উপর করা এই পরীক্ষার একজন ছিলেন গ্রানাটো।তিনি বিবিসিকে বলেন, "আমি একজন বৈজ্ঞানিক, তাই আমি যেভাবে সম্ভব এই বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সমর্থন করতে চেয়েছি।"

আমরা দেখেছি ব্রিটেনের স্বাস্থ্য ও সমাজ সুরক্ষা বিভাগও এই খবরটিকে ভুয়ো বলে টুইটে লিখেছে, "সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ব্রিটেনের করোনা ভাইরাস ভ্যাকসিন পরীক্ষার প্রথম স্বেচ্ছাসেবীর মৃত্যুর খবরটি সম্পূর্ণরূপে অসত্য"।

"মিরর" সংবাদপত্রও গ্রানাটোর বেঁচে থাকার খবরটি প্রকাশ করে।

আফওয়া অনুসন্ধানে দেখে ভুল তথ্যটি প্রথম এপ্রিলের ২৫ তারিখে "ইনভেস্টর্সহাব" প্রেস বিজ্ঞপ্তি প্রকাশনের ওয়েবসাইট থেকে ছড়ায়।পরে "নিউস এনটি" তথ্যটি নেয় ও নেটিজেনরা খবরটিকে বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেন। 

ফ্যাক্ট চেক: করোনা ভ্যাকসিন পরীক্ষার স্বেচ্ছাসেবকের মৃত্যুর ভুয়ো খবর ভাইরাল
Claimব্রিটেনের করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম স্বেচ্ছাসেবক মৃত Conclusion এটি ভুয়ো খবর।প্রথম করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহণ করা বৈজ্ঞানিক এলিসা গ্রানাটো বেঁচে আছেন।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment