ফ্যাক্ট চেক: ভারত বায়োটেকের ভাইস প্রেসিডেন্টের করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি এটি নয়

বিভ্রান্তিকর দাবী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   05-07-2020
  • Total Shares

সম্প্রতি, কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের যৌথ উদ্যোগে চলতি বছরে আগস্টের ১৫ তারিখ ভারতের প্রথম করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন আসার সম্ভাবনার খবর পাওয়া যায়।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ব্যক্তির হাতে মেডিকেল কিট পরা একজন মহিলার ইঞ্জেকশনের ছুঁচ ফোটানোর ছবি।

তার সাথে দাবী করা হয়, মানুষের উপর পরীক্ষার অংশ হিসাবে করোনার সেই ভ্যাকসিনের প্রথম ডোজ বিবিআইএল সহ-সভাপতি ভি কে শ্রীনিবাসকে দেওয়া হয়েছিল।

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী এমনই দাবী করে ভাইরাল এই ছবি পোস্ট করেন।

আপনারা সেই পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

তাছাড়া, টুইটার ও হোয়াটস্যাপেও ছবিটি এধরণের দাবীসমেত অনেকে শেয়ার করেন।

screenshot-2020-07-0_070520100034.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ভারত বায়োটেকের এধরণের দাবী অস্বীকার করে বলা হয়, ছবিটি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের নয়।ভাইরাল ছবিটি "সমস্ত উৎপাদন কর্মীদের নিয়মিত পরীক্ষা করার জন্য রক্ত নেওয়ার প্রক্রিয়ার" অংশ হিসাবে জানানো হয়।

ছবিটি ভাইরাল হওয়ার পরপরই ভারত বায়োটেকের তরফ থেকে এধরণের দাবী নস্যাৎ করে একটি টুইট করা হয়।

screenshot-2020-07-0_070520100404.png

টুইটটির একটি অংশে বলা হয়, "হোয়াটস্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নির্দিষ্ট কিছু ছবি ও বার্তা প্রচারিত হচ্ছে যা ভারত বায়োটেক প্রচার করেনি।প্রচারিত হওয়া ছবিটি হল সমস্ত উৎপাদন কর্মীদের নিয়মিত পরীক্ষা করার জন্য রক্ত নেওয়ার প্রক্রিয়ার।"

জুলাইয়ের ১ তারিখে, ভারত বায়োটেকের চেয়ারম্যান ও এমডি ডাঃ কৃষ্ণা এল্লার এক ইন্টারভিউ "এনডিটিভি" টুইট করে।সেখানে ডাঃ কৃষ্ণা জানান, ১০ দিনের মধ্যে মানুষের উপর পরীক্ষা শুরু হয়ে যাওয়া উচিত।

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভারত বায়োটেকের ভাইস প্রেসিডেন্ট ভি কে শ্রীনিবাসের প্রথম করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন নেওয়ার দাবীটি বিভ্রান্তিকর।সমস্ত উৎপাদন কর্মীদের নিয়মিত পরীক্ষা করার জন্য রক্ত নেওয়ার প্রক্রিয়ার ছবি ছিল এটি।

ফ্যাক্ট চেক: ভারত বায়োটেকের ভাইস প্রেসিডেন্টের করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি এটি নয়
Claimছবিতে দেখা যাচ্ছে, ভারত বায়োটেকের ভাইস প্রেসিডেন্ট ভি কে শ্রীনিবাস প্রথম করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন নিচ্ছেন Conclusion ভারত বায়োটেকের তরফ থেকে দাবীটি নস্যাৎ করে জানানো হয়, ছবিটি "সমস্ত উৎপাদন কর্মীদের নিয়মিত পরীক্ষা করার জন্য রক্ত নেওয়ার প্রক্রিয়ার"
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment