ফ্যাক্ট চেক: স্বাস্থ্যকর্মীদের উদযাপনের এই ভিডিওটি নিউজিল্যান্ডের নয়
 |   1-minute read |   14-06-2020

ফ্যাক্ট চেক: স্বাস্থ্যকর্মীদের উদযাপনের এই ভিডিওটি নিউজিল্যান্ডের নয়

  • Total Shares

নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় নিউজিল্যান্ড সম্প্রতি নিজেদের করোনা মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে।কঠোরভাবে লকডাউন পালন করা দেশগুলির মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল এক ভিডিও।ভিডিওটির সাথে দাবী করা হল, শেষ করোনা রোগী সুস্থ হয়ে যাওয়ায় এভাবেই নিউজিল্যান্ড তাদের করোনা ওয়ার্ড বন্ধ করে দেয়।

'তারক সর্দার' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "নিউজিল্যান্ড শেষ করোনার রুগী সুস্থ হওয়ার পর আজ থেকে করোনা ওয়ার্ড বন্ধ করে দিল।আমরা কবে পারব"।

screenshot-2020-06-1_061420102908.png

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওর দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওটি আদতে ইতালির মাতেরা শহরের এক হাসপাতালের, নিউজিল্যান্ডের নয়।

তদন্তের শুরুতে আমরা ভিডিওটির কোণে থাকা 'ভিজিটইতালি' লেখাটি লক্ষ্য করি।একে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা 'ভিজিট ইতালি' নামের এক ফেসবুক পেজ খুঁজে পাই।

জুনের ৮ তারিখে 'ভিজিট ইতালি' ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখে, "মাতেরার হাসপাতাল শেষ করোনা ওয়ার্ডটি বন্ধ করল"।মাতেরা হল দক্ষিণ ইতালির বাসিলিকাটা অঞ্চলের এক শহর।

আমরা এই সম্পর্কিত কীওয়ার্ড ও রিভার্স সার্চ করে ভাইরাল এই ভিডিওটিকে বেশ কয়েকটি ফেসবুক পেজে খুঁজে পাই।'টিআরএম নেটওয়ার্ক' নামের এক ইতালিয়ান খবরের ওয়েবসাইট তাদের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লেখে, মাতেরার 'ম্যাডোনা ডেলে গ্রাজিয়ে' হাসপাতালের করোনা ওয়ার্ডটি বন্ধ করা হল।

ইতালিয়ান সংবাদমাধ্যম 'লা গেজেটটা ডেল মেজজাগিওর্ন' 'ম্যাডোনা ডেলে গ্রাজিয়ে' হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের এই ভিডিওটির উপর ভিত্তি করে এক প্রতিবেদনও প্রকাশ করে।  

'মাতেরানিউজ' নামের এক ফেসবুক পেজ ভাইরাল এই ভিডিওটি জুনের ৫ তারিখে একই তথ্যসমেত আপলোড করে।

অতএব, উপরোক্ত সমস্ত তথ্য থেকে পরিষ্কার, ভিডিওটি ইতালির।এটি নিউজিল্যান্ডের ঘটনা নয়।

ফ্যাক্ট চেক: স্বাস্থ্যকর্মীদের উদযাপনের এই ভিডিওটি নিউজিল্যান্ডের নয়
Claimভিডিওটি নিউজিল্যান্ডের করোনা ওয়ার্ড বন্ধ করে দেওয়ার Conclusion পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওটি ইতালির মাতেরা শহরের এক হাসপাতালের, নিউজিল্যান্ডের নয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment