ফ্যাক্ট চেক: পুরুষের জননাঙ্গে করোনার টিকা লাগানোর এই খবরটি ভুয়ো

দাবানলের মত ভাইরাল হল সিএনএনের লোগো ব্যবহার করা ভুয়ো এই প্রতিবেদনের ছবি

 |  1-minute read |   05-01-2021
  • Total Shares

একেই নতুন করোনার স্ট্রেন নিয়ে শঙ্কিত সারা বিশ্ব, তারই মধ্যে পুরুষের জননাঙ্গে করোনার টিকা লাগানোর ভাইরাল এক খবরের প্রতিবেদনের ছবি শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।

হোয়াটস্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ভাইরাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের লোগো ব্যবহার করা প্রতিবেদনের সেই ছবিতে লেখা হয়, "চিকিৎসকেরা পুং-জননাঙ্গে কোভিড-১৯ টিকার ইনজেকশন দিতে সুপারিশ করেছেন"।

এই তথ্য ছাড়াও ছবিটিতে দাবী করা হয়, পুরুষ রোগীদের পুং-জননাঙ্গে টিকা দিলে সবচেয়ে তাড়াতাড়ি প্রতিষেধক সারা শরীরে ছড়িয়ে পড়ে।

screenshot-2021-01-0_010521080609.png

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে টিকা নেওয়া ১,৫০০ জন পুরুষের উপর করা গবেষণা থেকেই এমন সিদ্ধান্ত বলে সেখানে উল্লেখ করা হয়।

এখানে ওই পোস্টগুলির আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, সিএনএনের লোগো ব্যবহার করা প্রতিবেদনের এই ছবিটি আসলে ভুয়ো।পুং-জননাঙ্গে কোভিড-১৯ টিকার ইনজেকশন দিতে চিকিৎসকদের সুপারিশ সংক্রান্ত এমন কোনো প্রতিবেদন সিএনএনের তরফ থেকে প্রকাশিত হয়নি।

এই তথ্যের বিষয়ে জানতে আমরা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভাইরাল ছবিতে উল্লিখিত গবেষণার খবরটি দেখতে পাইনি।

এছাড়া, উক্ত শিরোনাম সমেত প্রকাশিত সিএনএনের কোনো প্রতিবেদনও ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে খুঁজে পাওয়া যায়নি।

ভাইরাল প্রতিবেদনের ছবির সাথে অন্যদিকে সিএনএনের প্রকাশিত কোনো প্রতিবেদনের তুলনা করলে বেশ কিছু উল্লেখযোগ্য বৈসাদৃশ্যও লক্ষ্য করা যায়।

addtext_com_mdgynzqx_010521080641.jpg

প্রতিবেদনের ছবিতে উপস্থিত এরপর ডাক্তারের ছবিটিকে রিভার্স সার্চ করে আমরা "বায়োটে মেডিকেলে"র ওয়েবসাইট থেকে জানতে পারি, নিউ ইয়র্কের ডাক্তার মোহিত কুমার আর্দেশনাকে এই ছবিতে দেখা যায়।

screenshot-2021-01-0_010521080731.png

"সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনে"র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফাইজার-বায়োটেকমডেরনা উভয়ের করোনা টিকাই ইনজেকশনের মাধ্যমে ডেলটয়েড মাংসপেশিতে দেওয়ার কথা উল্লেখ করা হয়। 

screenshot-2021-01-0_010521080808.png

হাতের উপরের অংশে এই মাংসপেশীটি অবস্থিত।

এর থেকে বলা যেতে পারে, খবরের প্রতিবেদনের এই ছবি নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

পুরুষের জননাঙ্গে করোনার টিকা লাগাতে ডাক্তারদের পরামর্শ সংক্রান্ত সিএনএনের লোগো ব্যবহার করা প্রতিবেদনের এই ছবিটি আদতে ভুয়ো।

ফ্যাক্ট চেক: পুরুষের জননাঙ্গে করোনার টিকা লাগানোর এই খবরটি ভুয়ো
Claimসিএনএনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকেরা পুং-জননাঙ্গে কোভিড-১৯ টিকার ইনজেকশন দিতে সুপারিশ করেছেন Conclusion প্রতিবেদনের এই ছবিটি ভুয়ো।সিএনএনের তরফ থেকে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment