ফ্যাক্ট চেক: ২০১৯ সালে চোদ্দ বছরের এই কিশোর করোনা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেনি

কিশোর অভিজ্ঞ আনন্দকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াল সমাজ মাধ্যমে

 |  1-minute read |   25-01-2021
  • Total Shares

ভ্যাকসিন আবিষ্কার হলেও সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক এখনও তুঙ্গে।সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল এক পোস্টে দাবী করা হয়, একবছর আগেই চোদ্দ বছরের এক জোতিষী করোনা অতিমারীর কথা বলেছিলেন।

বাংলা এক ওয়েবসাইটে "১ বছর ক’রোনার আগে ভবিষ্যৎবাণী করেছিল কিশোর, এখন জানাল কবে বিদায় নেবে করোনা" ক্যাপশনসমেত এবিষয়ে একটি প্রতিবেদনও পোস্ট করা হয়।

screenshot-2021-01-2_012521103223.png

ওই প্রতিবেদনটিতেও একই দাবী করা হয়েছে।এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখেছে, ২০১৯ সালে অভিজ্ঞ আনন্দ নামের এই কিশোর করোনা অতিমারীর কথা ভবিষ্যৎবাণী করেনি।ভারত ও অন্যান্য দেশে ব্যাধি হতে পারে বললেও মূলতঃ সে বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের সম্ভবনার কথাই বার বার করে উল্লেখ করেছে।

২০১৯ সালের অগাস্ট মাসে অভিজ্ঞ আনন্দ প্রায় ২১ মিনিট লম্বা এক ইউটিউব ভিডিওতে ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সারা বিশ্বের জন্য কিছু ভবিষ্যতবাণী করে।

প্রায় দশ মিনিট পরে সেখানে সে একবারের জন্য জানায়, গোটা বিশ্বে বিশেষ করে ভারতে কোনো মারাত্মক ব্যাধি হতে পারে।কিন্তু অতিমারী বা করোনার ব্যাপারে সে কিছু বলে নি।

সমাজ মাধ্যমে ভাইরাল পোস্টের প্রতিবেদনে দাবী করা হয়, অভিজ্ঞ আনন্দ মারণ রোগের প্রকোপ কমার ব্যাপারেও বলেছে।

২০১৯ সালের অগাস্ট মাসের ভিডিওর পর আরও বেশ কয়েকটা ভিডিওতে আনন্দ মারণ ব্যাধির নিরাময় ও সেরে ওঠার ব্যাপারেও বেশ কিছু সমাধান জানান।

কিন্তু ভাইরাল পোস্ট অনুযায়ী, ২০১৯ সালে চোদ্দ বছরের এই কিশোর করোনা ভাইরাস অতিমারী নিয়ে তেমন কোনো কথা বলেনি।ইরান-আমেরিকা, ভারত-পাকিস্তানের যুদ্ধের সম্ভবনার ব্যাপারেই আনন্দ বার বার উল্লেখ করেছিল।

ফ্যাক্ট চেক: ২০১৯ সালে চোদ্দ বছরের এই কিশোর করোনা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেনি
Claimকরোনা নিয়ে ২০১৯ সালেই ভবিষ্যৎবাণী করেছিল চোদ্দ বছরের এই কিশোর অভিজ্ঞ আনন্দ Conclusion ২০১৯ সালে কোনো এক ব্যাধি নিয়ে সামান্য উল্লেখ করলেও করোনা অতিমারী নিয়ে কোনো কথা বলেনি অভিজ্ঞ আনন্দ
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment