শুধুমাত্র ভারতেই কোভিড টিকা বিনামূল্যে পাওয়া যায়, এমনটা নয়

ফেসবুকের পেজের দাবি ভারতে বিনামূল্যে টিকা, যুক্তরাষ্ট্রে ৫০০০ আর ইংল্যান্ডে ৩০০০ টাকা

 |  2-minute read |   20-01-2021
  • Total Shares

কোভিড ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর থেকেই করোনা টিকাকরণ নিয়ে বিভিন্ন ধরনের দাবি ও পাল্টা দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

'ওয়েস্ট বেঙ্গল বিজিপি' নামের একটি ফেসবুক পেজে এমনই একটা ছবি পোস্ট করা দাবি  হয়েছে, ভারতে কোভিড ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। অথচ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে এই ভ্যাকসিনের দাম যথাক্রমে ৫,০০০ ও ৩,০০০ টাকা।  এই পোস্টে লেখা হয়েছে, "#মোদীজী মানুষের কথা ভাবেন , তাইতো তিনি বিশ্বের সেরা নেতা ।"

body_012021061325.jpg

এখানে পোস্টটি আর্কাইভ করা হয়েছে।           

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি আংশিক সত্য।

এই বিষয় তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে, ভারতে প্রথম দফার বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়ার সুবিধাপ্রাপকদের জন্য একটি নির্দিষ্ট তালিকা ঠিক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়া শুধুমাত্র এই তালিকায় নির্দিষ্ট সুবিধাপ্রাপ্তদের জন্যই প্রযোজ্য।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রথম দফার টিকাকরণ প্রক্রিয়াতে স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির কোভিড যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই দফায় এক কোটি স্বাস্থ্যকর্মী ও দু'কোটি প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকাকরণ করা হবে। এর পর, আরও ২৭ কোটি ভারতীয়কে বিনামূল্যে টিকাকরণের অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী দফার কার্যবিবরণী জুলাই মাসের মধ্যে ঠিক করা হবে।

উল্টোদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যেও বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছে মার্কিন সরকার। দেশের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা সংস্থা - সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন - এর ওয়েবসাইটে দাবি করা হয়েছে সরকার করদাতাদের দেওয়া ডলার দিয়ে এই ভ্যাকসিন সংগ্রহ করে  মার্কিন নাগরিকদের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করবে।

ব্রিটিশ সরকারও একটি টিকাকরণের জন্যে একটি অগ্রাধিকার সুবিধাভোগীদের তালিকা তৈরি করেছে এবং জানিয়েছে এই তালিকায় থাকা প্রাপকদের বিনামূল্যে টিকাকরণ করা হবে।

তদন্তের দ্বিতীয় ভাগে দেখা যাচ্ছে যে এই তিনটের কোনও দেশের সরকারই কিন্তু প্রস্তুতকারক সংস্থাগুলোর থেকে বিনামূল্যে টিকা পাচ্ছে না। টিকাকরণ করতে ভারত সরকারকে ডোজ প্রতি ২০০ টাকা মতো খরচ করতে হচ্ছে।

অন্যদিকে, মার্কিন সরকার দুটি ভ্যাকসিন প্রস্তুকারক সংস্থাকে ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার ১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে এই টিকা সংগ্রহের জন্য।

ব্রিটেনে অক্সফোর্ড ভ্যাকসিনের জন্য খরচ পড়ছে টিকা প্রতি তিন পাউন্ড (তিনশো) টাকা মতো।

সুতারং, বলা যেতেই পারে ওয়েস্ট বেঙ্গল বিজেপি নামের ফেসবুক পেজে করা এই দাবি আংশিক সত্য।

শুধুমাত্র ভারতেই কোভিড টিকা বিনামূল্যে পাওয়া যায়, এমনটা নয়
Claimভারতে কোভিড ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। অথচ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে এই ভ্যাকসিনের দাম যথাক্রমে ৫,০০০ ও ৩,০০০ টাকা। Conclusion ভারত সরকার প্রথম দফায় যে বিনামূল্যে টিকাকরণ অভিজান শুরু করেছে তা শুধুমাত্র স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কোভিড যোদ্ধাদের ও নির্দিষ্ঠ কিছু লোকের জন্য। ইংল্যান্ডেও একই ব্যবস্থা বলবৎ করা হয়েছে। অন্যদিকে, মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছে।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

ARPIT BASU ARPIT BASU @virusfound007

Arpit Basu is the Special Correspondent with the India Today Group’s fact check team. With more than one-and-a-half decade's experience in print and digital media, he has reported on aviation, transport, crime, civic and human interests issues. His sting operation on how precious Aviation Turbine Fuel, meant for Kolkata airport, was pilfered and sold in local market as ‘white kerosene’ received widespread acclaim. Arpit has worked with reputed media houses like The Times of India and Hindustan Times and had received letter of appreciation for reporting during the Phalin cyclone in Odisha in 2013.

Comment