বিভ্রান্তিকর পোস্ট: তৃণমূল নেতারা টিকা নেওয়ায় টিকাকরণে বঞ্চিত স্বাস্থ্যকর্মীরা
ফেসবুক পোস্টের দাবি, তৃণমূল নেতারা টিকা নেওয়ায় স্বাস্থ্যকর্মীরা খালি হাতে ফিরেছেন
- Total Shares
১৬ই জানুয়ারি গোটা দেশ জুড়ে প্রথম দিনের কোভিড টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হল। সেই সঙ্গে, এই টিকাককরণ প্রক্রিয়া নিয়ে নানান ধরণের পোস্ট ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে দিয়েছে।
'বি.জে.পি ওয়েস্ট বেঙ্গল' নামের একটি ফেসবুক পেজে এমনই একটি পোস্টে দাবি করা হয়েছে, "তৃণমূলের নেতা-বিধায়করা টিকা পেলেও পেলেন না স্বাস্থ্যকর্মীরা! খালি হাতেই ফিরতে হল করোনা যোদ্ধাদের।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে, এই পোস্টটি আংশিক সত্যি।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর জানা যাচ্ছে যে রাজ্য সরকার টিকাকরণের জন্য প্রায় নব্বই হাজার স্বাস্থ্যকর্মীর নাম নথিভুক্ত করেছে। এর মধ্যে, প্রথম দিনেই ১৫,৭০৭ জন স্বাস্থ্যকর্মীর টিকাকরণ সম্পন্ন হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের টিকাকরণের মাধ্যমেই রাজ্যে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা ঘটে।
তবে, বর্ধমান জেলাতে টিকাকরণ প্রক্রিয়াকে ঘিরে বিতর্কের দানা বেঁধেছিল। খবরের প্রকাশ, ওই জেলাতে তৃণমূলের দুই বিধায়ক সহ কয়েকজন তৃণমূল নেতাকে টিকা দেওয়ার ফলে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী টিকা নিতে পারেননি। যদিও, জেলার স্বাস্থ্য আধিকারিকদের দাবি, যে সকল তৃণমূল নেতাকে টিকা দেওয়া হয়েছে তাঁরা বিভিন্ন হাসপাতালের রুগী কল্যাণ কমিটির সদস্য। সেই কারণে,তাঁরাও টিকাকরণ প্রক্রিয়া যোগ দিয়েছেন।
এছাড়া, রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝিও কলকাতা মেডিক্যাল কলেজে টিকা নিয়েছেন। কিন্তু তিনিও একজন চিকিৎসক।
সুতারং, বলা যেতেই পারে, এই পোস্টের দাবি আংশিক সত্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

