ফ্যাক্ট চেক: না, এই ভিডিওটি বাংলায় লোকাল ট্রেনে হওয়া সাম্প্রতিক ভিড়ের দৃশ্যের নয়

বিভ্রান্তিকর তথ্যসমেত ভাইরাল দুবছরের পুরোনো ভিডিও

 |  1-minute read |   12-11-2020
  • Total Shares

দীর্ঘ লকডাউনের পর পশ্চিমবঙ্গে ফের চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা।সেই ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় প্রচন্ড ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের এক ভিডিও।

ভাইরাল ওই ভিডিওকে পোস্ট করে বেশ কিছু ফেসবুক ও হোয়াটস্যাপ ব্যবহারকারী তাকে হাবড়া স্টেশনের সাম্প্রতিক দৃশ্য বলে দাবী করেন।

screenshot-2020-11-1_111220084640.png

এখানে সেই পোস্টগুলিকে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, দুবছরের পুরোনো ভাইরাল এই ভিডিওতে আসলে রানাঘাট স্টেশনের এক দৃশ্য দেখা যায়।

ইনভিড টুল ব্যবহার করে আমরা ভাইরাল এই ভিডিওকে ছোট ছোট ফ্রেমে কেটে নিয়ে তাদের রিভার্স সার্চ করে সেটিকে ইউটিউবে খুঁজে পাই।২০১৮ সালের সেপ্টেম্বর ২৪ তারিখে ওই ভিডিওকে আপলোড করে তাকে রানাঘাট স্টেশনের দৃশ্য বলে উল্লেখ করা হয়।

আমরা কীওয়ার্ড সার্চ করে এই একই ভিডিওকে ফেসবুকেও খুঁজে পাই।২০১৮ সালে সেপ্টেম্বর ২৩ তারিখে পোস্ট করা ওই ভিডিওকে সেখানেও রানাঘাট স্টেশনের বলেই দাবী করা হয়।

গুজরাটের দাবী করে এই ভিডিওটি ২০১৮ সালেও ভাইরাল হয়েছিল।সেসময় ইন্ডিয়া টুডে অনুসন্ধান করে ভিডিওটির ব্যাপারে সঠিক তথ্য বের করে।

আমাদের স্থানীয় সংবাদদাতা ও পূর্ব রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি এই ভিডিওতে ২০১৮ সালে সেপ্টেম্বর ২৩ তারিখে রানাঘাট স্টেশনের দৃশ্য দেখা যায়।সেদিন রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা থাকায় ট্রেনে তুমুল ভিড় হয়েছিল।

স্থানীয় সংবাদদাতার পাঠানো ছবির সাথে ভাইরাল ছবিটি মিলিয়ে আমরা ভিডিওটি রানাঘাট স্টেশনের বলে নিশ্চিত হই।

ranaghat-pic_111220084612.png

ফ্যাক্ট-চেক ওয়েবসাইট অল্ট নিউজও বিষয়টি নিয়ে ২০১৮ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু হওয়ায় তাতে ফের ভিড় হওয়ার বেশ কিছু ছবি সমাজমাধ্যমে এলেও ২০১৮ সালের ভাইরাল এই ভিডিওর সাথে সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: না, এই ভিডিওটি বাংলায় লোকাল ট্রেনে হওয়া সাম্প্রতিক ভিড়ের দৃশ্যের নয়
Claimসম্প্রতি লোকাল ট্রেন চালু হওয়ার পর হাবড়া স্টেশনের দৃশ্য এই ভিডিওতে দেখা যায় Conclusion ২০১৮ সালের রানাঘাট স্টেশনের দৃশ্য এই ভিডিওতে দেখা যায়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment