ফ্যাক্ট চেক: না, এই টাকার সঙ্গে বি জে পি-র কোনো সম্পর্ক নেই
দুটি ছবি আলাদা ঘটনার
- Total Shares
মোঃ শমসের আলম আনসারী নামের এক ফেসবুক ব্যবহারকারী দুটি ফটোর একটি কোলাজ ছবি পোস্ট করে লিখেছেন 'মোদী কে অভিনন্দন, বিজেপি বিধায়ক সুধীর গাদগিলের গাড়িতে ২0 হাজার কোটি টাকার নতুন কারেন্সি ধরা পড়েছে। এই খবরটি আগুনের মতো ছড়িয়ে দিন কারণ আমাদের ভারতের মিডিয়াতে এই দেখানোর ক্ষমতা নেই।'

পোস্টটি ১৫ হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন।
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পারেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী পোস্টটি সঠিক নয়। এই দুটি ছবি দুটি আলাদা ঘটনার।
এই ছবিগুলির সত্যতা জানার জন্য আমরা ছবিগুলি রিভার্স সার্চ করি।

এই ছবিতে, পাঁচজনকে সিভিল পোশাকে এবং একজন পুলিশকে দেখা যাচ্ছে। অন্যদিকে গাড়িতে কিছু প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে। ছবিটিকে রিভার্স সার্চ করে আমরা জানতে পারি যে ছবিটি ২০১৬ সালের নভেম্বর মাসের। মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলা থেকে নগদ 6 কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ।
এই ঘটনাটি সেই সময় প্রায় সব মিডিয়াতেই খবরে এসেছিলো। মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, টাকার বান্ডিলগুলি সাঙ্গলির একটি সমবায় ব্যাংকের থেকে বাজেয়াপ্ত করা হয়। ওই ব্যাংকটির ম্যানেজার ছিলেন গনেশ গডগিল। তিনি বিজেপি বিধায়ক সুধীর গডগিলের ভাই। ঘটনাটি ৮ নভেম্বর নোট বাতিল হওয়ার কয়েকদিন পরের।

এই ছবিতে কার্ডবোর্ডের বাক্সগুলিতে ২00, ৮00 এবং ২000 টাকা নোটের বান্ডিলগুলি দেখা যাচ্ছে । রিভার্স সার্চ করে আমরা জানতে পারি এই ছবিটি সাংগলির ঘটনার প্রায় এক বছর পরে ঘটেছিলো। ছবিটি তোলা হয়েছিল নভেম্বর ২০১৭ সালে। আয়কর দফতরের কর্মকর্তারা দিল্লিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের দালাল সঞ্জয় গুপ্তের বাড়িতে তল্লাশির করতে গিয়ে ১১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল। এখানে সেই ঘটনার রিপোর্ট পড়তে পারেন ।
সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে ভাইরাল পোস্টটি সঠিক নয়। দুটো ভিন্ন ঘটনাকে একসাথে জুড়ে পোস্ট করা হয়েছে, তারফলে বিভ্রান্তি ছড়িয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

