ফ্যাক্ট চেক: ঘূর্ণিঝড় নিভারের নাম করে ভাইরাল করাচীর পুরোনো ভিডিও
ঘূর্ণিঝড় নিভার চেন্নাইতে আছড়ে পড়ার আগেই সমাজমাধ্যমে ভাইরাল বিভ্রান্তিকর তথ্য
- Total Shares
তামিলনাড়ুর উপকূলে ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়ার আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও।
প্রচন্ড বৃষ্টিপাতের সেই ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনের এক বিলবোর্ড হাওয়ায় ভেঙে রাস্তায় মোটর সাইকেল আরোহীদের উপর আছড়ে পড়ে।
টুইটার ও ফেসবুকে বেশ কিছু ব্যবহারকারী এই ভিডিওটি চেন্নাইয়ের ঘূর্ণিঝড় নিভার দাবীসহ পোস্ট করেন।
A very scary video from #Chennai, where a signboard fall upon a rider.#StayHomeStaySafe#NivarCyclone pic.twitter.com/0p8IGBjlcs
— Dayaram Rabari ???????? (@DAYARAMRABARI) November 25, 2020
এখানে ভাইরাল সেই পোস্টগুলিকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি ঘূর্ণিঝড় নিভারের সাথে সম্পর্কিত নয়।এই ভিডিওতে পাকিস্তানের করাচী শহরের কয়েক মাসের পুরোনো এক ঘটনাকে দেখা যায়।
ইনভিড ও রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভাইরাল এই ভিডিওকে পাকিস্তানের বেশ কিছু সংবাদপত্র ও টেলিভশন নিউজের ওয়েবসাইটে খুঁজে পাই।
"এক্সপ্রেস ট্রিবিউন ভিডিও" নামের এক ফেসবুক পেজে এই ভিডিওটি চলতি বছর অগাস্ট মাসে পোস্ট করা হয়।এই একই ভিডিওকে "সামা টিভি"র ওয়েবসাইটেও খুঁজে পাওয়া যায়।
"দ্য এক্সপ্রেস ট্রিবিউন" ও "গালফ নিউজে"র প্রতিবেদন অনুযায়ী, অগাস্ট মাসে করাচী শহরে হওয়া ঝড় বৃষ্টিতে এক বিলবোর্ড ভেঙে দুজন মোটরসাইকেল আরোহীর উপর পড়ায় তারা গুরুতর আহত হন।করাচী শহরের কমিশনার এই ঘটনার পর শহরের রাস্তাগুলির থেকে সব রকমের বিলবোর্ড ও বিজ্ঞাপনের বোর্ড সরানোর নির্দেশ দেন।
কিছুদিন আগে এই ভিডিওটি হায়দ্রাবাদের দাবী করে সমাজমাধ্যমে ভাইরাল হলে সেসময় ইন্ডিয়া টুডে এনিয়ে এক ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে।
ঘূর্ণিঝড় নিভারের কারণে ইতিমধ্যেই চেন্নাইয়ের সমুদ্র উপকূলে জোর বৃষ্টিপাত শুরু হয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত্রি কিংবা বৃহস্পতিবারের ভোরবেলায় ঘূর্ণিঝড় নিভারের চেন্নাইয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ভিডিওর সাথে ঘূর্ণিঝড় নিভার অথবা চেন্নাইয়ের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

