- Total Shares
খাদ্য ও খাদকের সম্পর্ক কেউ অস্বীকার করতে পারে না।সেরকম ঘটনাই মাঝেমধ্যে আমাদের রুদ্ধশ্বাস এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
এরকমই এক হরিণ ও সাপের ভিডিও সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।ভিডিওটিতে দেখা যাচ্ছে, বড় আকারের এক সাপ একটি হরিণকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে।
ভাইরাল সেই ভিডিওটির সাথে দাবী করা হল, ঘটনাটি জুনের ৩ তারিখ সকালে শিলিগুড়ির শুকনায় ঘটেছে।
'দ্য লজিকাল বং' নামের এক ফেসবুক পেজ ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখে, "আজকে শিলিগুড়ির শুকনায় রাস্তার পাশে একটি হরিণকে অজগর সাপ আস্টে পিষ্টে বাধে, তারপর স্থানিয় মানুষেরা বাঁচায় হরিণটিকে।"

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওটি থাইল্যান্ডের এক উন্মুক্ত চিড়িয়াখানায় মে ২৯, ২০২০ তারিখে তোলা হয়।
তদন্তের শুরুতে, আমরা রিভার্স সার্চ করে 'এনডিটিভি' ও 'দ্য থাইগেরের' দুটি প্রতিবেদন খুঁজে পাই।
'এনডিটিভি'র সেই প্রতিবেদন থেকে জানা যায়, হরিণ ও সাপের এই ভিডিওটি দুসিত চিড়িয়াখানার সহকারী পরিচালক টুইটারে পোস্ট করে লেখেন ঘটনাটি থাইল্যান্ডের খাও খেও উন্মুক্ত চিড়িয়াখানায় ঘটেছে।
ভিডিওতে দেখা যায়, সাপটি হরিণকে দমবন্ধ করে মারার চেষ্টা করছে।গাছের ডাল দিয়ে একজন অনবরত সাপটিকে খোঁচালে, সাপটি হরিণকে ছেড়ে ঝোপের দিকে চলে যায়।
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য থাইগের'ও একই তথ্যসহ ঘটনাটি রিপোর্ট করে।
এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।সাপ ও হরিণের ভাইরাল এই ভিডিওটি থাইল্যান্ডের এক চিড়িয়াখানায় তোলা হয়, শিলিগুড়ির শুকনায় নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false



