ফ্যাক্ট চেক: সমুদ্র সৈকতে হরিণের খেলার এই ভিডিওটি ভারতের নয়
লকডাউনের সাথে জড়িয়ে বিভ্রান্তিকর দাবী সমেত ভাইরাল পুরোনো এই ভিডিওটি
- Total Shares
সম্প্রতি বন্যপ্রাণীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ও ভিডিও অনেকে আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।নেটিজেনদের মতে করোনা লকডাউনের সময় মানুষকে যখন 'বন্দী দশায়' কাটাতে হচ্ছে, সেই সুযোগে প্রকৃতি তার হারানো জায়গা খুঁজে পাচ্ছে।
এরই মধ্যে সম্প্রতি ফেসবুক, হোয়াটস্যাপ ও টুইটারে ভাইরাল সমুদ্রের ধারে হরিণের খেলা করার সুন্দর এক ভিডিও।দাবী করা হল এটি ওড়িশার চন্দ্রভাঙ্গার কাছে পুরী-কোনার্ক মেরিন ড্রাইভ রোডে দেখা গেছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক-নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে দাবীটি বিভ্রান্তিকর।ভাইরাল এই ভিডিওটি সাড়ে চার বছরের পুরোনো এবং লকডাউনের সাথে এর কোনও সম্পর্ক নেই।তাছাড়া এই ভিডিওটি ভারতের নয়, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ল্যান্ডস অঞ্চলে এটি তোলা হয়েছিল।
আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।অনেকেই ফেসবুকে এই পোস্টটি শেয়ার করেছেন।

তদন্তে আমরা ভিডিওটি কী ফ্রেমে ভেঙ্গে রিভার্স সার্চ করে দেখতে পাই আন্তোনি মার্টিন নামের এক ফরাসি বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা এটি তার ফেসবুক পেজে ২০১৫ সালের নভেম্বরের ১০ তারিখে পোস্ট করেন।
তিনি এই ভিডিওটি সমেত ফরাসি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখেন একটি ফেসবুক পোস্টও লেখেন।সেই পোস্টের ইংরেজিতে থাকা এক অংশে লেখা, "আমি এটা ঘোষণা করতে পেরে খুশি যে আমি তিন বছর ধরে লম্বা একটা ফিচার ফিল্মের জন্য স্ক্রিপ্ট লিখছি যেখানে হরিণের সমুদ্রের সাথে খেলা করার এই দৃশ্যটি থাকবে"।
মার্টিন এই ভিডিওটি ২০১৯ সালের ডিসেম্বরের ১ তারিখে ইউটিউবেও আপলোড করেন।এর ক্যাপশনে লেখা, "বাম্বি, এক সত্যি ঘটনা"।এক দর্শক মার্টিনকে জায়গাটির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি ফরাসিতে উত্তরে বলেন ভিডিওটি দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দ্য ল্যান্ডস-এ তোলা হয়েছিল।

মার্টিনের বন্যপ্রাণীদের উপর করা ভিডিওগুলি আপনারা এখানে দেখতে পাবেন।
লকডাউন চলাকালীন বিশ্বজুড়ে রাস্তায় পেঙ্গুইন, হরিণ, শিয়াল, ময়ূরসহ আরও কিছু বন্যপ্রাণী দেখতে পাওয়া গেছে।তবে সমুদ্র সৈকতে হরিণের খেলার ভাইরাল এই ভিডিওটির সাথে ভারতে হওয়া লকডাউনের কোনও সম্পর্ক নেই।ভিডিওটি চার বছরেরও বেশি সময় আগে ফ্রান্সে তোলা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

