ফ্যাক্ট চেক: সাম্প্রদায়িক রং চড়িয়ে ভাইরাল দিল্লির অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও

আপত্তিকর এই ফেসবুক পোস্টকে নেটিজেনদের অনেকে শেয়ারও করেছেন

 |  1-minute read |   20-08-2020
  • Total Shares

সম্প্রতি, ২ মিনিট ৪০ সেকেন্ডের এক অগ্নিকাণ্ডের দৃশ্য সাম্প্রদায়িকতার মোড়কে ভাইরাল হয় ফেসবুকে। 

সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, "দিল্লীর কালি মন্দির সহ ৩০টি হিন্দু পরিবারে আগুন জলছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে...."।

allah-fb_082020115154.png

আপত্তিকর এই পোস্টকে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী শেয়ারও করেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে, ভাইরাল এই পোস্টে সম্পূর্ণরূপে মিথ্যা এক দাবী করা হয়েছে।এবছরের মে মাসে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনাটি দক্ষিণ -পূর্ব দিল্লির তুঘলকাবাদ অঞ্চলের এক বস্তিতে ঘটে।সাম্প্রদায়িকতার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।

এখানে ভাইরাল সেই পোস্টগুলিকে আর্কাইভ করা হয়েছে।

ভাইরাল সেই ভিডিওর কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করে কয়েকটি ইউটিউব চ্যানেলে আমরা ওই একই ভিডিওকে খুঁজে পাই ।এবছরের মে মাসের ২৬ তারিখে আপলোড করা সেই ভিডিওর শিরোনামে দিল্লির তুঘলকাবাদের এক বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫০০ টি ঘর পুড়ে যাওয়ার কথা লেখা হয়।

এনডিটিভির ওয়েবসাইটে ওই একই দিনে এই খবরটি প্রকাশিত হয়।তুঘলকাবাদের বস্তিতে আগুন লেগে বস্তিবাসীদের ঘর পুড়ে যাওয়ার কথা সেখানেও লেখা হয়।

তবে, ফায়ার ব্রিগেড ও পুলিশের তৎপরতায় কারোর হতাহত হবার কোনো খবর পাওয়া যায় নি।

এই রিপোর্টগুলির কোথাও কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষতির কথা লেখা হয়নি।ওই অগ্নিকাণ্ডের কারণ নির্দিষ্ট করে বলা না থাকলেও বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভবনার কথা সেখানে ইঙ্গিত করা হয়।

সুতরাং, এর থেকে বলা যায়, সাম্প্রদায়িক রং মাখানো এই উস্কানিমূলক ও আপত্তিজনক পোস্টের দাবীটি সর্বৈবভাবে মিথ্যা।

ফ্যাক্ট চেক: সাম্প্রদায়িক রং চড়িয়ে ভাইরাল দিল্লির অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও
Claimআল্লাহর গজব শুরু হওয়ায় এই ভিডিওতে দিল্লীর কালী মন্দির সহ ৩০টি হিন্দু পরিবারে আগুন জ্বলতে দেখা যাচ্ছে Conclusion ভাইরাল এই পোস্টের দাবীটি সম্পূর্ণরূপে মিথ্যা।এবছরের মে মাসে দক্ষিণ -পূর্ব দিল্লির তুঘলকাবাদ অঞ্চলের এক বস্তিতে হওয়া অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনার সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment