ফ্যাক্ট চেক: ধূপগুড়ি পথ দুর্ঘটনাতে রাজ্য সরকারও ক্ষতিপূরণ দিয়েছে

ফেসবুক পোস্টের দাবি, ধূপগুড়ি পথ দুর্ঘটনায় নিহতরা হিন্দু বলে রাজ্যসরকার কোনও পদক্ষেপ নেয়নি

 |  2-minute read |   22-01-2021
  • Total Shares

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তাই, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া জুড়ে নানান ধরণের প্রচার করে চলেছে।

এমনই একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ক্ষতিপূরণের ক্ষেত্রেও মুসলমান তোষণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বি.জে.পি ওয়েস্ট বেঙ্গল’ নামের সেই ফেসবুক পেজে একটি পোস্ট করে দাবি করা হয়েছে, মালদহে কারখানা বিস্ফোরণ ঘটনায় পাঁচজন নিহত হয়েছিল। মৃত্যরা সকলেই মুসলমান বলে, ফিরহাদ হাকিম হেলিকপ্টারে চড়ে ক্ষতিপূরণের চেক নিয়ে সেখানে পৌঁছেছিলেন। অথচ, ধূপগুড়ির পথ দুর্ঘটনায় নিহত ১৪জন হিন্দু পরিবারের। প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য দিলেও, রাজ্য সরকারের দেখা নেই।

body_012221063610.jpg

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও তাঁর টুইটার হ্যান্ডেলে এই পোস্টটি টুইট করেছেন।

 

body1_012221064144.jpg

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি অনেকটাই মিথ্যে।

১৯শে জানুয়ারি রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় উত্তরবঙ্গের ধুপগুড়িতে ১৪জন নিহত হয়েছিলেন।

২০ জানুয়ারি পুরুলিয়ায় একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। নিহতদের পরিবারের পাশাপাশি, ওই দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা করে এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে অর্থসাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি।

২০ জানুয়ারি সকালেই নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “ধুপগুড়িতে বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি"।

 EMBED:

ঘটনাটির পরে, রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও পর্যটন মন্ত্রী গৌতম দেব প্রথমে নিহতদের বাড়িতে যান। পরে, জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে গিয়ে ক্ষতিপূরণের চেক নিহতদের আত্মীয়দের হাতে তুলে দিয়ে এসেছেন।  এছাড়া, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও দুর্ঘটনা স্থল পরিদর্শনে গিয়েছিলেন।

এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরনের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি।

অন্যদিকে, খবরের প্রকাশ, মালদহ কারখানা বিস্ফোরণ কাণ্ডে রাজ্যসরকারের তরফ থেকে নিহতদের আত্মীয়দের পরিবার পিছু দু'লক্ষ টাকা ও ওই দুর্ঘটনায় আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছিল।

তার মানে, মালদহের পাশাপাশি ধূপগুড়ি পথ দুর্ঘটনাতেও ক্ষতিপূরন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

ফ্যাক্ট চেক: ধূপগুড়ি পথ দুর্ঘটনাতে রাজ্য সরকারও ক্ষতিপূরণ দিয়েছে
Claimমালদহে কারখানা বিস্ফোরণ ঘটনায় পাঁচজন নিহত হয়েছিল। মৃত্যরা সকলেই মুসলমান বলে, ফিরহাদ হাকিম হেলিকপ্টারে চড়ে ক্ষতিপূরণের চেক নিয়ে সেখানে পৌঁছেছিলেন। অথচ, ধূপগুড়ির পথ দুর্ঘটনায় নিহত ১৪জন হিন্দু পরিবারের। প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য দিলেও, রাজ্য সরকারের দেখা নেই। Conclusion এই দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । নিহতদের পরিবারের পাশাপাশি, দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা করে এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে অর্থসাহায্যে দেওয়া হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

ARPIT BASU ARPIT BASU @virusfound007

Arpit Basu is the Special Correspondent with the India Today Group’s fact check team. With more than one-and-a-half decade's experience in print and digital media, he has reported on aviation, transport, crime, civic and human interests issues. His sting operation on how precious Aviation Turbine Fuel, meant for Kolkata airport, was pilfered and sold in local market as ‘white kerosene’ received widespread acclaim. Arpit has worked with reputed media houses like The Times of India and Hindustan Times and had received letter of appreciation for reporting during the Phalin cyclone in Odisha in 2013.

Comment