না, দিলীপ ঘোষ বাংলাদেশি টিভি চ্যানেলের খবর এডিট করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেননি
বঙ্গ বিজেপি সভাপতির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চার-রাজধানী তত্ত্বে উল্লসিত বাংলাদেশ
- Total Shares
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'চার-রাজধানি' তত্ত্ব নিয়ে ইতিমধ্যেই আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত ২৩শে জানুয়ারি মমতা দাবি করেছিলেন যে দিল্লি ছাড়াও কলকাতা সহ, ভারতের আরও তিনটে রাজধানি হওয়া উচিত। তা নিয়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও কর্মী সমর্থকরা নিজেদের বক্তব্য পেশ করতে শুরু করে দিয়েছেন।
শুভঙ্কর বড়ুয়া নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী এমনই একটি পোস্টে দাবি করেছেন যে দিলীপ ঘোষ ও তাঁর লোকজন এই সংক্রান্ত প্রকাশিত একটি খবরের ভুয়ো ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
সেই পোস্টে একটি ছবি দেখা যাচ্ছে যা বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট থেকে নেওয়া। ছবিটি একই বাংলাদেশী চ্যানেলের ফেসবুক পেজের স্ক্রিনশট যেখানে এই সংবাদমাধ্যমটি মমতার চার-রাজধানি তত্ত্ব সংক্রান্ত খবরটি প্রকাশ করেছিল। দিলীপ ঘোষের পোস্ট করা সেই স্ক্রিনশটে সেই খবরে তলায় ব্যক্ত প্রতিক্রিয়াগুলোও পোস্ট করে বলা হয়েছে মমতার দাবিতে উল্লসিত জয় বাংলা প্রেমীরা, অর্থাৎ বাংলাদেশিরা।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবির অধিকাংশটাই মিথ্যে।
প্রথমেই দিলীপ ঘোষের ফেসবুক প্রোফাইলে ঢুকে আমরা দিলীপ ঘোষের করা 'আসল' পোস্টটি খুঁজে পাই। দেখা যাচ্ছে, বাংলাদেশের যমুনা টেলিভিশন মমতা বন্দোপাধ্যায়ের চার-রাজধানি তত্ত্ব সংক্রান্ত একটি খবর তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে। সেই পোস্টটির নিচে বহু মানুষ তাদের বক্তব্যও পেশ করেছেন। বঙ্গ বিজেপি সভাপতি সেই খবর ও বক্তব্যগুলোর স্ক্রিনশট পোস্ট করে দাবি করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন প্রস্তাবে বাংলাদেশের জনগণ উল্লসিত।
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।

এরপর আমরা যমুনা টিলিভিশনের ফেসবুক পেজে গিয়ে সেই প্রকাশিত খবরটি খুঁজে পাই। দেখা যাচ্ছে যে ২৩শে জানুয়ারি রাত আটটা নাগাদ এই খবরটি চ্যানেলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। এর পরে বিভিন্ন ধরণের লোকজন ওই পোস্টে নিজেদের বক্তব্য পেশ করেছেন।
যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে করা বক্তব্যগুলো আর দিলীপ ঘোষের ফেসবুক পোস্টে ব্যবহৃত স্ক্রিনশটের বক্তব্যগুলোও মিলে যাচ্ছে। এমনকি, বিজেপির নেতার ফেসবুক পোস্টে একটি বক্তব্য জুম করে দেখানো হয়েছিল। সেই বক্তব্যটিও যমুনা টেলিভিশনের পোস্টে খুঁজে পাওয়া যায়।


এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
সুতারং, বলা যেতেই পারে যে শুভঙ্কর বড়ুয়া ফেসবুক পেজের পোস্টের দাবির অধিকাংশটাই সত্য নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

