ফ্যাক্ট চেক: দিলীপ ঘোষের উপর কি রোহিঙ্গারা চড়াও হয়েছেন?
দিল্লি ভোটের সময় ভিডিওটি বিভ্রান্তিকর দাবি নিয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
দিল্লি ভোটের সময় একটি মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুধীর সিংহ নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে বাংলা বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন কিছু মানুষ। পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি হিন্দিতে পোস্টটির ক্যাপশন দিয়েছেন যা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়,
''পশ্চিমবঙ্গের হিন্দুদের দিকে তাকান।রোহিঙ্গারা হিন্দুদের কলোনিতে আসতে দেয় না ।এটা সহ্য করতে থাকলে এই অবস্থা গোটা ভারতে ঘটতে চলেছে ।কংগ্রেস এবং হিন্দুদের কাছে অনুরোধএই ভিডিওটি দেখার পর নিজেদের শিশুদের ভবিষ্যৎ দেখতে পারেনআপনি যদি কষ্ট পান, তাহলে চোখ সরিয়ে দেশে ভোট দিন।''

এখানে ভিডিওটির আর্কাইভ দেখতে পারেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী পোস্টটি বিভ্রান্তিকর। আমরা ভিডিওটি নিয়ে কি-ফ্রেমে ভাঙি, এবং তারপর রিভার্স সার্চ করে অনেকগুলি মিডিয়া রিপোর্ট খুঁজে পাই, দেখা যায় ভিডিওটি ২০১৭ সালের দার্জিলিঙের।
গত ৫ অক্টোবর ২০১৭ সালে দিলীপ ঘোষ দার্জিলিং-এ একটি সাত সদস্যের ডেলিগেশন নিয়ে বিজয়া সম্মিলনী করতে গিয়েছিলেন। সন্ধ্যেবেলা অনুষ্ঠানের সময় তাঁদের উপর চড়াও হয় গোর্খা জন মুক্তি মোর্চার কর্মীরা। তাঁরা দিলীপ ঘোষের উপর ক্ষুব্ধ হয়েছিলেন কারণ দিলীপ ঘোষ বিমান তামাংকে বিশ্বাসঘাতক বলেছিলেন। অনুষ্ঠানের দিন সন্ধেবেলা দিলীপ ঘোষরা সভাস্থলে পৌঁছতেই তাদের উপর হামলা চালায় গোর্খা কর্মীরা। ঘটনাটি রিপোর্ট করে সবকটি মেইনস্ট্রিম মিডিয়া। এনডিটিভি থেকে শুরু করে আউটলুক সবাই ঘটনাটির বিস্তারিত বিবরণ দেয়। ওইদিনই অর্থাৎ ৫ তারিখই রিপাবলিক টিভি খবরটি ইউ টিউবে আপলোড করে।
পরে দিলীপ ঘোষ নিজেই মিডিয়াকে সাক্ষাৎকারে বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করে ওই কর্মীরা বিনয় তামাংয়ের গোর্খা জান মুক্তি মোর্চা থেকে বিতাড়িত সদস্য ছিল। তাই স্বয়ং দিলীপ ঘোষের সাক্ষাৎকার থেকে স্পষ্ট যে তাঁর আক্রমণকারীরা রোহিঙ্গা বা বাংলাদেশী নয়, ছিলেন গোর্খা মানুষ। তাই পোস্টটির দাবিটি সঠিক নয় এবং বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

