ফ্যাক্ট চেক: মদের আসরে দিলীপ ঘোষ দাবী করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট
ছবিতে লেখা হল, আসুন অতিরিক্ত শুল্ক দিয়ে মদ কিনে সরকারের হাত মজবুত করি
- Total Shares
সম্প্রতি লকডাউনে কিছু ছাড় দিয়ে মদের দোকান খোলার অনুমতি দেওয়ায় বিতর্কের মুখোমুখি হয় কেন্দ্রীয় সরকার।
এরই মধ্যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মদের আসরে থাকার দাবী করে ফেসবুকে ভাইরাল এক বিভ্রান্তিকর পোস্ট।অনেকে বিভ্রান্তিকর এই পোস্টটি শেয়ারও করেন।
সুরজিৎ নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল এই পোস্টটির ক্যাপশনে এক হাসির ইমোজিসহ লেখেন, "দিলু দা কে ভালো মানিয়েছে মদের আসরে"।বিভ্রান্তিকর এই পোস্টের সাথে থাকা ছবিতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা সায়ন্তন বসু মাস্ক পরে কিছু মদের বোতলের পাশে বসে রয়েছেন।
ছবিটির নীচে আরো লেখা হয়, "আসুন অতিরিক্ত শুল্ক দিয়ে মদ কিনে, সরকারের হাত মজবুত করি।বিঃদ্রঃ মদ কিনলে সাবান খেলায় অংশ গ্রহণ এর বিশেষ সুযোগ দেওয়া হবে।"

আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক-নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর এবং এর সাথে থাকা ছবিটি এডিট করা।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে সায়ন্তন বসুর এই ছবিটি এপ্রিল ২৬, ২০২০ তে পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতির অভিযোগ তুলে করা অনশনের সময়কার।
অনুসন্ধানের প্রথমে 'মাস্ক পরা' এই দুজন বিজেপি নেতার পাশে মদের বোতলের ছবি দেখে আমাদের সন্দেহ হয়।ছবিটির উৎস জানতে আমরা একে রিভার্স সার্চ করি।তদন্তে 'হিন্দুস্তান টাইমস বাংলা' ও 'দ্য ওয়াল' এর দুটি প্রতিবেদনে আমরা এর এডিট না করা ছবিটি দেখতে পাই।এই দুই প্রতিবেদনেই এপ্রিল ২৬, ২০২০ তারিখে পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতির প্রতিবাদে দিলীপ ঘোষের করা অনশনের কথা বলা হয়।
'হিন্দুস্তান টাইমস বাংলা' র সেই প্রতিবেদনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিধাননগরে নিজের বাসভবনের সামনে অনশনে বসার কথা উল্লেখ করে বলা হয় "সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সুব্রত চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসু। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে মাস্ক পরে তাঁরা অনশন করছেন বলে জানিয়েছেন বিজেপি নেতারা।"
'দ্য ওয়াল' এর প্রতিবেদনটিতে আমরা পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার থেকে এপ্রিল ২৬, ২০২০ এ করা আসল ছবিটি সমেত এবিষয়ে একটি টুইটও খুঁজে পাই।
তাছাড়া দিলীপ ঘোষ অনশনের সেই ছবিটি নিজের ফেসবুকে একই তারিখে পোস্ট করেন।

এর থেকে পরিষ্কার যে ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।মদের বোতলগুলির সাথে দিলীপ ঘোষের এই ছবিটি এডিট করা।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

