ফ্যাক্ট চেক: দিলীপ ঘোষের ট্যাবে লকেট চট্টোপাধ্যায়ের ছবি লাগিয়ে বিভ্রান্তিকর পোস্ট
 |   1-minute read |   16-06-2020

ফ্যাক্ট চেক: দিলীপ ঘোষের ট্যাবে লকেট চট্টোপাধ্যায়ের ছবি লাগিয়ে বিভ্রান্তিকর পোস্ট

  • Total Shares

সম্প্রতি, সামনে রাখা ট্যাবের দিকে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তাকিয়ে থাকার এক ছবি ভাইরাল ফেসবুকে।সেখানে দেখা যায়, ট্যাবটিতে থাকা হুগলির বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিছানায় শায়িত এক ছবির দিকে তিনি তাকিয়ে রয়েছেন।

'এআইএমআইএম হুগলি অফিসিয়াল' নামের এক ফেসবুক পেজ ভাইরাল সেই ছবিটি পোস্ট করে ব্যাঙ্গাত্মক ঢঙে লেখে, "ওরে গোয়ালা তুমি এই জন্যই তিন মাস বাড়িতে লুকিয়ে ছিলে?"।

screenshot-2020-06-1_061620095348.png

আপনারা সেই পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক-নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে ভাইরাল এই পোস্টে থাকা ছবিটি এডিট করা।আসল ছবিটিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুণের কিছু এমবিএর ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলেন।

তদন্তের শুরুতে, ভাইরাল এই ছবিটি দেখে সন্দেহ হওয়ায় আমরা একে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা দিলীপ ঘোষের দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসল ছবিটিকে খুঁজে পাই।

দেখা যায়, ফেসবুকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পেজে জুনের ৮ তারিখে আসল ছবিটি আপলোড করা হয়।সেখানে ট্যাবটিতে কয়েকজনের সাথে তার গ্রুপ চ্যাটে কথা বলার দৃশ্যটি চোখে পড়ে।

addtext_com_mdcznju5_061620100429.jpg

পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "আরআইআইএম, আরিহান্ত গ্রুপ অফ ইনস্টিটিউটস, পুণের ছাত্রছাত্রীদের সঙ্গে।'কোভিড-১৯ এর মত প্রতিকূল অবস্থায় যখন অনেক ছাত্রছাত্রীরা তাদের কেরিয়ারের বিষয়ে অনিশ্চিত, তখন তারা কিভাবে ইতিবাচক থাকবে," সেবিষয়ে বক্তব্য রাখবার সময় এমবিএর ছাত্রছাত্রীদের সাথে দারুন এক বার্তালাপ।'"

টুইটারে তার প্রোফাইলেও আমরা এই ছবিটিকে একই ক্যাপশনসমেত খুঁজে পাই।

এর থেকে পরিষ্কার, ভাইরাল এই ছবিটি এডিট করা।পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসল ছবিটিতে পুণের কিছু এমবিএর ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলেন।

ফ্যাক্ট চেক: দিলীপ ঘোষের ট্যাবে লকেট চট্টোপাধ্যায়ের ছবি লাগিয়ে বিভ্রান্তিকর পোস্ট
Claimসামনে রাখা এক ট্যাবে, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের এক ছবির দিকে তাকিয়ে রয়েছেন Conclusion ভাইরাল এই ছবিটি এডিট করা।আসল ছবিটিতে দিলীপ ঘোষ পুণের কিছু এমবিএর ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলেন।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment