ফ্যাক্ট চেক: এই মহিলার মৃত্যু করোনা ভাইরাসের কারণে হয়নি
ছবিতে থাকা মহিলার মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর দাবী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
- Total Shares
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মহিলার ছবি নিয়ে দাবী করা হচ্ছে যে ইনি পুণের ডাঃ মেঘা ব্যাস, যিনি করোনা সংক্রামিত রোগীদের চিকিত্সা করতে গিয়ে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে ছবির সাথে করা দাবীটি বিভ্রান্তিকর। ভাইরাল সেই ছবিতে থাকা মহিলাটি কোনও চিকিৎসক ছিলেন না।এছাড়াও, তিনি নিউমোনিয়ায় মারা গিয়েছিলেন এবং করোনাভাইরাস সংক্রমণের কারণে নয়।
ফেসবুক ও টুইটারে ভাইরাল সেই পোস্টের ক্যাপশনে লেখা, “আরেক #কোভিডওয়ারিয়র পুনের ডাঃ মেঘা ব্যাস রোগীদের রক্ষায় তার জীবন দান করেছেন।ঈশ্বর তাকে সদগতি দান করুন ”। আপনারা পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
আমরা ছবিটি তদন্তের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কিছু মন্তব্য দেখে জেনেছিলাম মহিলাটির নাম মেঘা শর্মা এবং তিনি সম্প্রতি পুনের জাহাঙ্গীর হাসপাতালে মারা গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা হাসপাতালের প্রতিনিধি ডাঃ লেঃ এসএস গিলের সাথে যোগাযোগ করি।
ডাঃ গিল স্পষ্ট করে জানান রোগীর প্রকৃত নাম মেঘা শর্মা এবং তিনি হাসপাতালে চিকিৎসক ছিলেন না।এপ্রিল ২২, ২০২০ তারিখে এই মহিলাটি নিউমোনিয়া ও একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে মারা যান। তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে।
হাসপাতাল থেকে দেওয়া রিপোর্টে স্পষ্টভাবে বলা হয় যে মেঘা শর্মা নিউমোনিয়ায় মারা গিয়েছিলেন, করোনা ভাইরাসের কারণে নয়।

এছাড়া, মেঘার স্বামী শ্রীকান্ত শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিকে 'ভিত্তিহীন' বলেন।তিনি আরো জানান যে তার স্ত্রী একজন গৃহিনী ছিলেন, কোনো ডাক্তার নয় ও তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে।
শ্রীকান্ত বলেন যে তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে যারা ভুল তথ্য ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করবেন। পুণের পৌর কমিশনার শেখর গায়কোয়াদও নিশ্চিত করেছেন যে মেঘা কোভিড -১৯ এর কারণে মারা যাননি।
এপ্রিলের ২৫ তারিখ অবধি পুণেতে করোনা ভাইরাসের প্রায় এক হাজার লোক আক্রান্ত ও ৬০ জনেরও বেশি লোক মারা গেছেন।
এর থেকে জানা যায়, ছবির সাথে থাকা মেঘা ব্যাসের ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা করার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দাবী সত্যি নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

