ফ্যাক্ট চেক: হাসপাতালের বিছানায় কুকুর শুয়ে থাকার এই ছবি করোনা মহামারীর সময়কার নয়
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল বিহারের হাসপাতালের পুরোনো ছবি
- Total Shares
সম্প্রতি হাসপাতালের বিছানায় কিছু কুকুরের শুয়ে থাকার এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকে সেই ছবি শেয়ার করে দাবী করেন, কুকুরদের এই ছবি করোনা মহামারীর সময়ে তোলা হয়েছে।
তাদের মধ্যে 'শ্যাম পাণ্ডে' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল এই ছবি পোস্ট করে হিন্দিতে লেখেন, "এটি মুজাফফরপুর সদর হাসপাতালের ছবি, এখানে পুরো হাসপাতালের কর্মীরা মন দিয়ে করোনা রোগীদের চিকিৎসা করছেন, সুশাসন বাবুর ১৫ বছরের পরিশ্রম ও বিকাশের পরিণাম"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে থাকা ছবিটি প্রায় তিন বছরের পুরোনো।করোনা মহামারীর সময় এই ছবি তোলা হয়নি।
রিভার্স সার্চ করে আমরা ভাইরাল এই ছবির আসল উৎস খুঁজে বার করি।
২০১৭ সালে 'রোজানা স্পোকসম্যান' নামের এক পাঞ্জাবি নিউজ পোর্টালে ডিসেম্বরের ৫ তারিখের একটি প্রতিবেদনে এই ছবিকে ব্যবহার করা হয়।

গুগল ট্রান্সলেটরে সেই প্রতিবেদনকে অনুবাদ করলে জানা যায়, মুজাফফরপুর সদর হাসপাতালের অবস্থার বিষয়ে সেখানে লেখা হয়।
এরপর আমরা কীওয়ার্ড সার্চ করে ইউটিউবে ঘটনাটি সম্পর্কিত 'রিপাবলিক ওয়ার্ল্ডে'র এক রিপোর্ট খুঁজে পাই।
'নিউজ ১৮' এর সেসময়কার এক প্রতিবেদনেও ঘটনাটির উল্লেখ পাওয়া যায়।
সাম্প্রতিক 'প্রভাত খবরে'র এক প্রতিবেদনে করোনা মহামারীর মোকাবিলায় মুজাফফরপুর সদর হাসপাতালে ট্রু নেট মেশিন তাড়াতাড়ি বসানোর সম্বন্ধে বলা হয়।বিহারের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির ব্যাপারে তবে 'স্ক্রলে'র এই প্রতিবেদনে রিপোর্ট করা হয়।
অতএব, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিটি প্রায় তিন বছরের পুরোনো।করোনা মহামারীর সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

