ফ্যাক্ট চেক: লাদাখের সংঘর্ষে শহীদ ২০ জন ভারতীয় সেনার সাথে এই কুকুর দুটিও কি প্রাণ হারায়?
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল অন্ততঃপক্ষে ৮ বছরের পুরোনো এক ছবি
- Total Shares
সম্প্রতি, ভারত ও চীনের মধ্যে হওয়া সীমানা সংক্রান্ত সমস্যায় লাদাখে এক সংঘর্ষে শহীদ হন ২০ জন ভারতীয় সেনা।অনেকে সেই নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
এবার, দুটি কুকুরের মৃতদেহের সঙ্গে একজন নিরাপত্তাকর্মীর ছবি ভাইরাল ফেসবুকে।ছবিটির উপরের অংশে লেখা হয়, "সীমান্তে কুড়ি জন ভারতীয় বীরসন্তানদের পাশাপাশি আরো দুই বীর যোদ্ধাকেও হারিয়েছি আমরা।"
জুনের ২০ তারিখে 'দ্য লজিকাল বং' নামের এক ফেসবুক পেজ "জয় হিন্দ" ক্যাপশনসমেত কুকুর দুটির মৃতদেহের ভাইরাল সেই ছবি পোস্ট করে।

ফেসবুকের এই পোস্টের আর্কাইভ ভার্শনটি আপনারা এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।২০১২ সাল থেকে কুকুর দুটির মৃতদেহের এই ছবি ইন্টারনেটে রয়েছে।বিভিন্ন প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলের এক শহরে পুলিশের এই কুকুর দুটি সন্দেহভাজনদের ধাওয়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তদন্তের প্রথমে, ছবিটিতে উপস্থিত নিরাপত্তাকর্মীটির উর্দি ও টুপিতে থাকা প্রতীকটি লক্ষ্য করি।এতে সন্দেহ হওয়ায়, সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটিকে আমরা রিভার্স সার্চ করি।
সেখান থেকে আমরা ইন্টারনেটে কুকুর দুটির মৃতদেহের এই ছবি সমেত দুটি প্রতিবেদন খুঁজে পাই।
'দ্য ডগ ফাইলসের' এই প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের মে ১৭ তারিখে রিবেইরিও দাস নেভেস শহরের কাছের একটি বনে কিছু সন্দেহভাজনদের ধাওয়া করার সময় এই কুকুর দুটি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
"পুলিশ অফিসারদের বাঁচাতে গিয়ে তারা প্রাণ হারায়," বলেন ক্যাপ্টেন পাওলো রবার্তো আলভেস, মিনাস গেরেইস মিলিটারি পুলিশ শক ব্রিগেডের কমান্ডার।
কুকুর দুটির মৃতদেহের ছবিটির ক্যাপশন হিসাবে প্রতিবেদনটিতে লেখা হয়, "ব্রাজিল পুলিশ ডক্স এবং লিয়নকে শ্রদ্ধা জানায়"।

'লাইফ উইথ ডগসের' প্রতিবেদন অনুযায়ী, জার্মান শেফার্ড প্রজাতির এই দুটি কুকুর, ডক্স ও লিওনকে সন্দেহভাজনদের একজন যথাক্রমে পাঁচটি ও চারটি করে গুলি করে।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই কুকুর দুটির মৃতদেহের ছবি অন্ততঃপক্ষে ৮ বছরের পুরোনো।লাদাখের সাম্প্রতিক সংঘর্ষে শহীদ ২০ জন ভারতীয় সেনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

