ফ্যাক্ট চেক: আসামের এই ডলফিনটিকে কি কেউ পুড়িয়ে মেরেছিলো?

তদন্তে দেখা গেছে, দুর্ঘটনার কারণে মৃত্যু হয় ডলফিনটির

 |  1-minute read |   10-06-2020
  • Total Shares

কেরলে গর্ভবতী হাতিটির মৃত্যুর বর্বরতায় বাকস্তব্ধ মানবতা।প্রাণীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব অনেকেই।

এরই মধ্যে ফেসবুকে ভাইরাল পুড়ে যাওয়া এক ডলফিনের মৃতদেহের কিছু ছবি।দাবী করা হল, আসামে ডলফিনটিকে জল থেকে তুলে পুড়িয়ে মারে কিছু লোক।

ফেসবুক ব্যবহারকারী 'দে কি সু কি' ভাইরাল সেই ছবিগুলি পোস্ট করে লেখেন, "কেরালার পর এখন আসাম একটি ডলফিন কে জল থেকে তুলে পুড়িয়ে মারলো কিছু জন বলছি এই কাজ গুলো করে লাভ কি পাচ্ছিস ভাই তোদের কি মায়া দয়া বলে কিছু নেই কি করেছিল তোদের এই ডলফিন টি যে তোরা পাশানের মতো পুড়িয়ে মারলি"।

screenshot-2020-06-1_061020095059.png

আপনারা ভাইরাল এই পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।আসামের এই ডলফিনটিকে কেউ জল থেকে তুলে পুড়িয়ে মারেনি।সেখানকার তেলের এক কূপে দুর্ঘটনার কারণে জলে তেল ছড়িয়ে পড়ায় ডলফিনটির মৃত্যু হয়।

তদন্তের শুরুতে, রিভার্স সার্চ করে আমরা ডলফিনটির ছবিগুলিসহ দুটি প্রতিবেদন খুঁজে পাই।

'ইন্ডিয়া ডট কমের' এই প্রতিবেদনটিতে বলা হয়, গত মে মাসে আসামের তিনসুকিয়ায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীন বাঘজান তেলের কূপে বিস্ফোরণ হওয়ায় তার আশেপাশের জলে তেল ছড়িয়ে পড়ে।এর কারণে সেখানকার জলজ প্রাণীদের জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি এই ডলফিনটির মৃতদেহ ডিব্ৰু নদীতে পাওয়া যায়।

ভাইরাল পোস্টের প্রথমে থাকা ডলফিনের মৃতদেহের ছবির কোলাজটি এই প্রতিবেদনে আমরা দেখতে পাই।

অন্যদিকে, 'নর্থইস্ট নাও' এর এই প্রতিবেদনে আমরা ভাইরাল পোস্টে থাকা বাকি দুটি ছবির খোঁজ পাই।সেখানেও একই কারণের কথা উল্লেখ করে বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে তেলের কূপটিতে বিস্ফোরণ ঘটে।        

এরপর, ডলফিনের মৃত্যুর কারণটি সম্পর্কে নিশ্চিত হতে আমরা আসামের বনবিভাগের পিআরও শৈলেন পান্ডের সাথে কথা বলি।তিনি আমাদের জানান, তেলের কূপটিতে হওয়া দুর্ঘটনার কারণেই ডলফিনটির মৃত্যু হয়।

এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।আসামের এক তেলের কূপে হওয়া দুর্ঘটনার কারণে জলে তেল ছড়িয়ে পড়ায় ডলফিনটির মৃত্যু হয়।

 

ফ্যাক্ট চেক: আসামের এই ডলফিনটিকে কি কেউ পুড়িয়ে মেরেছিলো?
Claimআসামে কিছু লোক জল থেকে তুলে এই ডলফিনটিকে পুড়িয়ে মারে Conclusion ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।আসামের এক তেলের কূপে হওয়া দুর্ঘটনার কারণে জলে তেল ছড়িয়ে পড়ায় ডলফিনটির মৃত্যু হয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment