ফ্যাক্ট চেক: হাতির শুঁড়ে সিংহশাবক নিয়ে যাওয়ার ছবিটি কি আসল?
ভুয়ো দাবী করে ভাইরাল দুবছরের পুরোনো এডিট করা এই ছবি
- Total Shares
কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর! বলা যেতে পারে, এভাবেই ভাইরাল হল এক হাতি, সিংহী ও সিংহশাবকের এই ছবি।
'সব্য সাঁচি' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করে হিন্দিতে লেখেন, "একজন সিংহী তার বাচ্চাকে নিয়ে হাঁটছিলো আর এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ভাল ছবি তোলার আশায় তাদের অনুসরণ করছিল।প্রচণ্ড রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছিল সিংহী।হঠাৎ একটি হাতিকে দেখা যায়।ঘটনাটি বুঝতে পেরে সে সিংহীটিকে সাহায্য করতে চায়।হাতিটি তার শুঁড় নীচে বাঁকিয়ে আনলে সিংহীর বাচ্চাটি লাফিয়ে এসে তার উপরে উঠে বসে।তিনজনে আরাম করে এগিয়ে যায়।(এটি দক্ষিণ আফ্রিকার ক্রুজার জাতীয় উদ্যানের ঘটনা) অবলা প্রাণীরা প্রায়শই মানুষের জীবনে একটি দুর্দান্ত বার্তা দিয়ে যায়।"

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই পোস্টটি ভুয়ো।দুবছর আগে 'এপ্রিল ফুল' করতে কাল্পনিক দাবীসমেত এডিট করা হাতি, সিংহী ও সিংহশাবকের এই ছবিটি পোস্ট করা হয়।
তদন্তের শুরুতে রিভার্স সার্চ করে আমরা দক্ষিণ আফ্রিকার 'বিজনেস ইনসাইডারের' এসম্বন্ধে এক প্রতিবেদন খুঁজে পাই।
সেখান থেকে আমরা জানতে পারি, ২০১৮ সালের পয়লা এপ্রিল 'ক্রুজার সাইটিংস' নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকমের দাবী করে ভাইরাল ছবিটি পোস্ট করা হয়।

টুইটটিতে ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সেখানের 'Sloof Lirpa' লেখাটিকে পিছন থেকে পড়লে শব্দদুটি দাঁড়ায় 'April Fools'।
তাছাড়া, 'ক্রুজার সাইটিংস' টুইট হ্যান্ডলটির পরিচালক, নাদাভ ওসেন্ড্রাইভারের টুইটারে আমরা এপ্রিল ২, ২০১৮ তারিখের এই টুইটটি খুঁজে পাই।

এতে তিনি বলেন, এপ্রিল ফুলের মজা করতেই ছবিটি পোস্ট করা হয়।তিনি আরো জানান, অনেক পরিকল্পনা করে এই গল্পটি বানানো হয়েছিল।
আমরা অনুসন্ধানে দেখতে পাই, নীচের এই তিনটি ছবির সংমিশ্রনে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছিল।

হাতির ছবিটিকে ২০০৫ সালে ক্রুজার জাতীয় উদ্যানে তোলা হয়।পরে সিংহী ও সিংহশাবকের এই ছবি দুটিকে হাতির ছবিটির সাথে জোড়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের' রিপোর্টেও ঘটনাটির উল্লেখ পাওয়া যায়।
এর থেকে পরিষ্কার, ভাইরাল এই দাবীটি ভুয়ো।এপ্রিল ফুলের মজা করতে এডিট করা ছবিটির সাথে পোস্টে কাল্পনিক দাবী করা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

