ফ্যাক্ট চেক: নয়াদিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে সাম্প্রতিক বিস্ফোরণের ছবি এটি নয়

নয় বছরের পুরোনো নয়াদিল্লিতে হওয়া বিস্ফোরণের ছবি ভাইরাল সমাজ মাধ্যমে

 |  1-minute read |   30-01-2021
  • Total Shares

নয়াদিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে সম্প্রতি বিস্ফোরণ হওয়ার খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে।  

এরই মধ্যে ইজরায়েলের দূতাবাসের কাছে সাম্প্রতিক সেই বিস্ফোরণের দাবী করে সমাজ মাধ্যমে ভাইরাল হয় জ্বলন্ত গাড়ির এক ছবি।

screenshot-2021-01-3_013021094210.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, ভাইরাল এই ছবিতে আসলে ২০১২ সালে নয়াদিল্লিতে ইজরায়েলের দূতাবাসের এক গাড়িতে হওয়া বিস্ফোরণের ঘটনাকে দেখতে পাওয়া যায়।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১২ সালে প্রকাশিত "হিন্দুস্তান টাইমস" ও "এনডিটিভি"র দুটি প্রতিবেদনে খুঁজে পাই।

সংবাদসংস্থা পিটিআইয়ের এই ছবির বিষয়ে সেখানে নয়াদিল্লিতে সেসময় ইজরায়েলের দূতাবাসের এক গাড়িতে হওয়া বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনগুলি অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাসভবনের খুব কাছে এই ঘটনাটি ঘটে।বিস্ফোরণের সেই ঘটনায় দূতাবাসের একজন আধিকারিকের পাশাপাশি বেশ কয়েকজনের আহত হওয়ার কথা সেখানে রিপোর্ট করা হয়।

এর থেকে বলা যেতে পারে, ২০১২ সালের ভাইরাল এই ছবির সাথে নয়াদিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে সাম্প্রতিক বিস্ফোরণের কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: নয়াদিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে সাম্প্রতিক বিস্ফোরণের ছবি এটি নয়
Claimএই ছবিতে নয়াদিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে হওয়া সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাকে দেখতে পাওয়া যায় Conclusion এটি আসলে ২০১২ সালে নয়াদিল্লিতে ইজরায়েলের দূতাবাসের এক গাড়িতে হওয়া বিস্ফোরণের ছবি
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment