ফ্যাক্ট চেক : বিহার নির্বাচনের নাম করে ভাইরাল গতবছর লোকসভা নির্বাচনের ভিডিও
বিভ্রান্তিকর দাবি করে ভাইরাল ইভিএম মেশিনের ভিডিও
- Total Shares
বিহার নির্বাচনচলাকালীন ফেসবুকে ইভিএম মেশিনে ভোট দেওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে বিএসপীর এবং বিজেপির প্রতীক চিহ্নের ওপর আঙ্গুল রেখে ভোট দিতে দেখা যাচ্ছে। পাশে রাখা ভিভিপ্যাট মেশিনে বিজেপির প্রতীক চিহ্ন ভেসে ওঠে। বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "বিহারের নির্বাচনে কিভাবে ইভিএম মেশিনে বিজেপি ভোট চুরি করছে তার প্রমান দেখুন। #ক্ষতিকারকমোদী"।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এই ভাইরাল ভিডিওটির সঙ্গে বিহারের সাম্প্রতিক নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের।
ভাইরাল পোস্টগুলি আর্কাইভ করা হয়েছে এখানে, এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিওটিকে ইনভিদ টুলের সাহায্যে ছোট ছোট ফ্রেমে কেটে নিয়ে , রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ফেসবুকে ২০১৯ সালের একটি পোস্ট খুঁজে পাই, সেখানেও ইভিএম মেশিনে কারসাজির অভিযোগ তোলা হয়েছে।
আমরা দেখতে পাই ইভিএম মেশিনে, প্রার্থীদের নামের তালিকায় দুটি নাম,-"পঙ্কজ দুবে" এবং " রাম প্রাসাদ চৌরাসিয়া"। গুগলে কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের উত্তরপ্রদেশের বস্তি লোকসভা কেন্দ্রের (৬১ নম্বর ) প্রার্থীদের নামের তালিকায় এই দুটি নাম খুঁজে পাই। ২০১৯ সালের বস্তি লোকসভা নির্বাচনের নামের সূচীর সঙ্গে হুবহু মিলে যায় ইভিএম মেশিনে প্রার্থীদের নাম।
এছাড়াও আমরা জানতে পারি যে এবারের বিহারের নির্বাচনে , কমিশনের নির্দেশ অনুসারে ভোট দাতাদের মাস্ক এবং গ্লাভস পড়া বাধ্যতা মূলক । সেখানে ভাইরাল ভিডিওতে যে হাতটি দেখা যাচ্ছে , সেটি কোনো গ্লাভস পরে নেই।
ভাইরাল ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, ইভিএম মেশিনে একটি আঙ্গুল বিএসপীর প্রতীক চিহ্নের ওপর রাখলেও , অন্য আঙুলটি বিজেপির বোতামেই রাখা রয়েছে। সুতরং , সব দিক বিচার করে বলা যায় যে ভাইরাল ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক বিহার নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভাইরাল দাবিটি মিথ্যা।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

