ফ্যাক্ট চেক: বোর্ড পরীক্ষায় পাস মার্কস কমানো নিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল
এই ছবিকে অনেকেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বোর্ড পরীক্ষায় পাস মার্কস কমানোর দাবী করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ছবিতে হিন্দিতে লেখা হয়, "২০২১ বোর্ড পরীক্ষা এখন পাস হওয়ার জন্য ৩৩% নয় ২৩% দরকার"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে করা দাবীটি ভুয়ো।শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি।
ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে এই বিষয়ে কোনো রিপোর্ট খুঁজে পাইনি।
শিক্ষা মন্ত্রকের ওয়েবসাইটেও এধরণের কোনো বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যায়নি।
এরপর আমরা ভারত সরকারের ফ্যাক্ট চেকিং সংস্থা "পিআইবি ফ্যাক্ট চেকে"র এবিষয়ে করা এক টুইট দেখতে পাই।
दावा:- सोशल मीडिया पर एक पोस्ट में दावा किया जा रहा है कि 10वीं और 12वीं की 2021, बोर्ड परीक्षा में अब पास होने के लिए 33 प्रतिशत अंक को घटाकर 23 प्रतिशत कर दिया गया है।#PIBFactCheck:- यह दावा फर्जी है। @EduMinOfIndia ने ऐसी कोई घोषणा नहीं की है। pic.twitter.com/Tp5bnqTBdi
— PIB Fact Check (@PIBFactCheck) January 19, 2021
সেখানে ভাইরাল এই পোস্টের দাবীকে ভুয়ো জানিয়ে লেখা হয়, শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি।
এর থেকে বলা যেতে পারে, ২০২১ বোর্ড পরীক্ষায় পাস হওয়ার জন্য ৩৩% থেকে কমিয়ে ২৩% মার্কস করার ঘোষণা শিক্ষা মন্ত্রকের তরফ থেকে করা হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

