ফ্যাক্ট চেক: ফেসবুকের শর্তাবলী নিয়ে বিভ্রান্তিকর দাবী ভাইরাল

দাবী করা হল, ফেসবুক তাদের শর্তাবলী পরিবর্তন করেছে

 |  2-minute read |   12-06-2020
  • Total Shares

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক বার্তায় দাবী করা হচ্ছে, করোনা মহামারী চলাকালীন ফেসবুক তাদের শর্তাবলী পরিবর্তন করেছে।বলা হয়, সেই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীদের করা পোস্ট ও ছবি তাদের বিরুদ্ধে করা মামলায় ফেসবুক ব্যবহার করতে পারবে।

তবে এই ঘটনা রুখতে সাহায্য করতে পারে ফেসবুকে একটি পোস্ট, এমনটাই দাবী সেই বার্তার।

বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর পোস্ট করা ভাইরাল সেই বার্তাটির একটি অংশে লেখা হয়, "করোনা সংশয়ের মধ্যে, ভুলে যাবেন না, কাল থেকে আমাদের ছবি ব্যবহার করার নতুন ফেসবুক নিয়ম শুরু হচ্ছে।মনে রাখবেন, আজই শেষদিন।সেগুলো আমাদের বিরুদ্ধে করা মামলায় ব্যবহার করা হতে পারে।"

ইংরেজিতে লেখা সেই বার্তাটিতে বলা হয়, নিচের লেখাটি পোস্ট করলে ব্যবহারকারীর ছবি বা পোস্ট ব্যবহার করে ফেসবুক তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না।     

'"আমি ফেসবুক অথবা কোনো ফেসবুক ট্রেনিং প্রোগ্রামকে আমার অতীত বা ভবিষ্যৎ এর ছবি, তথ্য, মেসেজ বা পোস্ট ব্যবহার করার অনুমতি দিই না"।এই বিবৃতি দিয়ে, আমি ফেসবুককে একটি বিজ্ঞপ্তি দিচ্ছি যে এই প্রোফাইলটি ও তার সামগ্রী প্রকাশ, অনুলিপি, বিতরণ বা তার উপর ভিত্তি করে আমার বিরুদ্ধে অন্য পদক্ষেপ গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ।'

screenshot-2020-06-1_061220115149.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এটি পুরোনো এক গুজব যা ফেসবুকে বছরের পর বছর ধরে ছড়াচ্ছে।এবার আগের গুজবগুলিকে কিছুটা রূপান্তর করে তাকে করোনার সাথে জোড়া হয়েছে।

প্রথমতঃ, একজন ব্যবহারকারী ফেসবুকে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে তার অ্যাকাউন্টটি তৈরি করার সময় মেনে নেওয়া শর্তাবলীগুলিকে অগ্রাহ্য করতে পারেন না।দ্বিতীয়তঃ, ফেসবুক ২০১২ সালেই এই দাবী উড়িয়ে দিয়েছিলো।এরপর, তারা ব্যবহারকারীর শেয়ার করা জিনিসের 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস' সংক্রান্ত শর্তাবলীতে পরিবর্তন আনেনি।

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।

২০১২ সালে এধরণের ছড়িয়ে পড়া একটি গুজবে খবর পাওয়া যায়, ফেসবুক "নীতিগত পরিবর্তনের বিষয়ে ব্যবহারকারীদের ভোট দেওয়ার অধিকার প্রত্যাহার করবে"।সেসময় ছড়িয়ে পড়া সেই বার্তাটিকে ‘মিথ্যা’ বলে ফেসবুক একটি বিবৃতি প্রকাশ করে।

screenshot-2020-06-1_061320121341.png

ফেসবুকের শর্তাবলী অনুযায়ী, ব্যবহারকারীদের 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস' সংক্রান্ত তাদের নীতিও বদলায়নি।

এতে লেখা আছে, "ফেসবুক বা অন্য কোনো ফেসবুক সংস্থার পণ্যে আপনার তৈরি অথবা শেয়ার করা জিনিসের 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের' (কপিরাইট অথবা ট্রেডমার্কসের মতো জিনিস) মালিক আপনিই।এই শর্তাবলীর কোনও কিছুই আপনার নিজের জিনিসে থাকা অধিকার হরণ করে না।আপনি যেখানে খুশি, যার সাথে খুশি আপনার জিনিস শেয়ার করতে পারেন।"

ফেসবুক তার "হেল্প কমিউনিটি" বিভাগে ইন্টারনেটের এই গুজবকে বেশ কয়েকবার সংশোধন করেছে।

অতএব, ভাইরাল এই পোস্টে করা ফেসবুকের ওয়ালে একটি বার্তা পোস্ট করে ফেসবুককে ছবি অথবা অন্য কোনো জিনিসকে ব্যবহার করা থেকে বাধা দেওয়ার দাবীটি সত্যি নয়।২০১২ সালে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট 'স্নোপস' এধরণের একটি দাবী খণ্ডন করে।

ফ্যাক্ট চেক: ফেসবুকের শর্তাবলী নিয়ে বিভ্রান্তিকর দাবী ভাইরাল
Claimফেসবুক তাদের নীতি পরিবর্তন করেছে।ব্যবহারকারীদের করা পোস্ট ও ছবি তাদের বিরুদ্ধে করা মামলায় ফেসবুক এখন থেকে ব্যবহার করতে পারবে।একে রুখতে ফেসবুক ওয়ালে একটি বার্তা পোস্ট করতে হবে। Conclusion এটি পুরোনো গুজব।ফেসবুক এমন কোনো নীতি আনেনি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment