ফ্যাক্ট চেক: চীন করোনা তৈরি করেছে, এমন কথা বলেননি জাপানী নোবেলজয়ী তাসুকু হনজো

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভ্রান্তিকর দাবী

 |  1-minute read |   05-06-2020
  • Total Shares

মেডিসিনে নোবেলজয়ী জাপানের তাসুকু হনজো কি বলেছেন প্রাকৃতিক অথবা বাদুড় থেকে আসা নয়, করোনা ভাইরাস আসলে চীনের তৈরি?

অন্ততঃ সেরকমই এক বার্তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।পোস্টটিতে দাবী করা হল, হনজো তার 'নিজের ভাষায়' বলেন ভাইরাস তৈরির অভিযোগ ওঠা উহানের সেই ল্যাবটিতে তিনি চার বছর কাজ করেছেন এবং সেখানে এর সঙ্গে যুক্ত থাকা সম্ভবতঃ সবাই এখন মৃত।

ফেসবুক ও হোয়াটস্যাপে ভাইরাল সেই পোস্টটিতে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ৩৬ বছর ধরে প্রফেসর থাকা হনজোর উইকিপিডিয়া পেজের একটি লিংকও দেওয়া হয়।

screenshot-2020-06-0_060520115952.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল হওয়া এই দাবীটি মিথ্যা।হনজো চীনের করোনা তৈরির কথা বলেননি এবং উহানের কোনো ল্যাবেও কাজ করেননি। 

পোস্টটি অনেকে ফেসবুকে শেয়ার করেন।   

screenshot-2020-06-0_060620120119.png

হনজোর নাম করে ভাইরাল সেই পোস্টটিতে দাবী করা হয়, করোনার আবির্ভাব প্রাকৃতিক কারণে হলে সারা বিশ্বে তা ছড়াতো না।

"এর কারণ হল, প্রত্যেকটা দেশের আবহাওয়া আলাদা হয়।এটা প্রাকৃতিক হলে চীনের মতো একই তাপমাত্রার দেশগুলিতেই করোনা ছড়াতো।তা না হয়ে এটা মরুভূমির পাশাপাশি সুইজারল্যান্ডের মতো দেশেও ছড়ায়," হনজোর নাম করে লেখা হয় ভাইরাল সেই পোস্টটিতে।

তদন্তে দেখা যায় ২০১৮ সালের নোবেল পদকজয়ী তাসুকু হনজো ১৯৮৪ থেকে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থাকা তার প্রোফাইল থেকে জানা যায়, তিনি সারা জীবন শুধু আমেরিকা ও জাপানের সাথেই কাজ করেছেন।  

অন্যদিকে এই পোস্টটি ভাইরাল হওয়ার পর কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডাঃ হনজো পোস্টটিকে "ভুয়ো" বলে দাবী করেন।

তিনি বলেন, "রোগটির উৎস সম্পর্কে এধরণের প্রমাণহীন প্রচার খুবই বিপদজনক।"

আমরা "নিক্কেই এশিয়ান রিভিউ" নামের এক জাপানী সংবাদমাধ্যমে এপ্রিলের ১০ তারিখে প্রকাশিত একটি ইন্টারভিউতে দেখি, ডাঃ হনজো বলেছেন চীনে করোনার উৎপত্তি হয়।

সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "চীনে এই রোগের উৎপত্তি হলেও সর্বপ্রথম তারাই এর থেকে রেহাই পাবে।আমি এটা বলতে পারছি না যে এর কারণে বিশ্বে চীনের প্রভাব বাড়বে না কমবে, তবে এভাবে করোনা ছড়িয়ে পড়ার কারণে বিশ্বে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।"

তবে ডাঃ হনজো বলেছেন চীন করোনা তৈরি করেছে, এমন প্রমাণ আমরা পাইনি।

অতঃপর, চার বছর ডাঃ হনজোর চীনের উহানের ল্যাবরেটরিতে কাজ করার দাবীটি ভুয়ো।চীন করোনা ভাইরাস তৈরি করেছে, এমন কথাও তিনি বলেননি।

 

ফ্যাক্ট চেক: চীন করোনা তৈরি করেছে, এমন কথা বলেননি জাপানী নোবেলজয়ী তাসুকু হনজো
Claimজাপানী নোবেলজয়ী ডাঃ তাসুকু হনজো বলেন চীন করোনা ভাইরাস তৈরি করেছে এবং তিনি একসময় উহানের সেই ল্যাবটিতে কাজ করেছিলেন পরে যারা এটি বানায় Conclusion ডাঃ তাসুকু হনজো ভাইরাল এই বার্তাটিকে ভুয়ো বলেছেন।তাছাড়া তিনি কখনো চীনের করোনা তৈরির কথা বলেননি ও উহানের কোনো ল্যাবেও কাজ করেননি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment