ফ্যাক্ট চেক- কৃষক আন্দোলনের নামে ২০১৯ সালের বিচ্ছিন্ন একটি ঘটনার ছবি ভাইরাল

দিল্লির কৃষক আন্দোলনের সঙ্গে কোনো যোগ নেই এই ঘটনার

 |  2-minute read |   27-01-2021
  • Total Shares

গণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে পুলিশ এবং প্রতিবাদকারীদের খণ্ডযুদ্ধের বিভিন্ন ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।  এর মধ্যে এক ব্যক্তির পিঠে ক্ষতচিহ্ন সহ দুটি ছবি ফেসবুকে কৃষক আন্দোলনের সঙ্গে জুড়ে ভাইরাল হল।  ফেসবুক ব্যবহারকারী জাহাঙ্গীর আলম ছবিদুটি পোস্ট করে লিখেছেন " আজ কিষান রেলিতে পিতা পুত্রের উপর পুলিশের এই অত্যাচার কিন্তু বুক ফেটে যায়।" এই পোস্টটি প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় আট হাজারেরও বেশি মানুষ ফেসবুকে শেয়ার করেছেন। 

body_012721073854.jpg

ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল এই ছবির সঙ্গে ২৬ সে জানুয়ারী দিল্লির বুকে ঘটে যাওয়া প্রতিবাদ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় প্রতিবাদকারীদের খণ্ডযুদ্ধের কোনো সম্পর্ক নেই। এটি ২০১৯ সালের একটি বিচ্ছিন্ন ঘটনা। দিল্লির মুখার্জি নগর এলাকায় ঘটেছিলো।  

ভাইরাল ছবিটি  রিভার্স সার্চের সাহায্যে আমরা ২০১৯ সালের একটি টুইটে খুঁজে পাই। "শিখ সংঘর্ষ" বলে এই টুইটার ব্যবহারকারী ঘটনাটির আরও কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, একজন অটো চালক এবং তার ছেলেকে দিল্লির মুখার্জি নগর পুলিশ স্টেশনের বাইরে নৃশংস ভাবে মারা হলো।  

এরপর আমরা এই টুইট মোতাবেক কী ওয়ার্ড সার্চ করে আসল ঘটনাটির সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন গুলি খুঁজে পাই। এই প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ১৬ ই জুন, দিল্লির মুখার্জি নগর পুলিশ স্টেশনের বাইরে একটি পথদুর্ঘটনাকে কেন্দ্র করে একজন শিখ অটোচালকের সঙ্গে পুলিশের বচসা এবং মারামারি হয়। 

সমাজমাধ্যমে ছড়িয়ে পরে এই ঘটনার ভিডিও যেখানে পুলিশ অটোচালক কে মারতে দেখা যায়।  পাশে বার বার তার কিশোর সন্তান পুলিশকে ছেড়ে দেবার জন্য অনুরোধকরতেও দেখা যায়। পুলিশের বক্তব্য অনুযায়ী শিখ এই অটোচালক প্রথমে পুলিশকর্মীকে তরোয়াল দিয়ে আঘাত করে।  বিভিন্ন শিখ সংগঠন ঘটনাটির নিন্দা করে।  

এর থেকে পরিষ্কার যে ভাইরাল এই ছবিটির সঙ্গে দিল্লির কৃষকদের প্রতিবাদের কোনো সম্পর্ক নেই।  

 

ফ্যাক্ট চেক- কৃষক আন্দোলনের নামে ২০১৯ সালের বিচ্ছিন্ন একটি  ঘটনার ছবি ভাইরাল
Claimকৃষক আন্দোলনে পিতা পুত্রের ওপর পুলিশের অত্যাচারের ছবি Conclusion ভাইরাল এই ছবির সঙ্গে ২৬ সে জানুয়ারী দিল্লির বুকে ঘটে যাওয়া প্রতিবাদ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় প্রতিবাদকারীদের খণ্ডযুদ্ধের কোনো সম্পর্ক নেই। এটি ২০১৯ সালের একটি বিচ্ছিন্ন ঘটনা।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment