ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল বাহরিনের সাংসদের পতাকা পোড়ানোর ভিডিও
পুরোনো এই ভিডিওর সাথে সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের সাম্প্রতিক চুক্তির সম্পর্ক নেই
- Total Shares
সম্প্রতি, সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের মধ্যেকার চুক্তি নিয়ে উত্তাল হয়েছে নেট দুনিয়া।
এরই মধ্যে এই দুই দেশের মধ্যে হওয়া চুক্তির সাথে জুড়ে পতাকা পোড়ানোর এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকের মত 'মোহাম্মদ ইয়াসিন' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিও পোস্ট করে লেখেন, "বাহরাইনের এক সাংসদ সদস্য বাহরাইনের সংসদের বিতরে ইজরাইলের পতাকা পুড়িয়ে আমিরাত ও ইজরাইলের চুক্তির প্রতিবাদ জানিয়েছেন।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, বাহরিনের এক সাংসদের পতাকা পোড়ানোর পুরোনো এই ভিডিওর সাথে সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তির সাথে কোনো সম্পর্ক নেই।
তদন্তের শুরুতে এই ভিডিওর কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করে দেখতে পাওয়া যায়, ২০১৯ সালের মে মাসে এই ভিডিওকে এক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।
এরপর, ভাইরাল এই ভিডিওর ক্যাপশনে থাকা শব্দগুলি দিয়ে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করি।
এর থেকে প্যালেস্টাইনের গাজায় হওয়া হামলার প্রতিবাদে বাহরিনের এক সাংসদের ইজরায়েলের পতাকা পোড়ানো সংক্রান্ত ৮ বছর আগেকার কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
আমরা দেখতে পাই, ২০১২ সালের নভেম্বরের ২৯ তারিখে প্রকাশিত সৌদি আরবের সংবাদমাধ্যম 'আল আরবিয়া'র প্রতিবেদনে পতাকা পোড়ানোর এক ছবি ব্যবহার করা হয়।

ভাইরাল ভিডিওতে থাকা ইজরায়েলের পতাকা পোড়ানোর দৃশ্যের সাথে প্রতিবেদনের সেই ছবির মিল খুঁজে পাওয়া যায়।
অতএব, এর থেকে বলা যেতে পারে, পুরোনো এই পতাকা পোড়ানোর ভিডিওর সাথে সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের সাম্প্রতিক চুক্তির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

