ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ভারতের জাতীয় পতাকার উপর দাঁড়ানো এক ব্যক্তির ছবি
দাবী করা হল, ছবিতে থাকা ব্যক্তিটি কলকাতার বাসিন্দা
- Total Shares
সম্প্রতি, পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে ভারতের জাতীয় পতাকার উপর দাঁড়ানো এক ব্যক্তির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।দাবী করা হচ্ছে, ছবিতে থাকা সেই ব্যক্তি হলেন কলকাতার এক বাসিন্দা।
ছবিতে দেখা যায়, ব্যক্তিটি জাতীয় পতাকার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছেন।
'রিয়েল অখিলেশ' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করে লেখেন, "ইনি কলকাতার মহেশতলার সন্তোষপুরীর বাসিন্দা।একে এত ভাইরাল করুন যাতে এনাকে গ্রেপ্তার করা হয় ...!জয় শ্রীরাম।জয় হিন্দ জয় ভারত"।

ফেসবুক পোস্টটিকে এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবির সাথে করা দাবীটি বিভ্রান্তিকর।দুবছরের পুরোনো এই ছবিটি আদতে বিহারের সিয়ানের।ছবিতে থাকা সাজিদ হুসেন নামের সেই ব্যক্তিকে জাতীয় পতাকার অবমাননার দায়ে সেসময় গ্রেপ্তারও করা হয়।
রিভার্স সার্চ করে আমরা এই ঘটনাটি সম্পর্কিত কিছু খবরের প্রতিবেদন খুঁজে পাই।
'সিয়ান অনলাইন' নামের এক স্থানীয় খবরের ওয়েবসাইট ২০১৮ সালের আগস্টের ৩০ তারিখে ঘটনাটি রিপোর্ট করে।সেই প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পতাকার উপর দাঁড়ানো এই ব্যক্তিকে সিয়ান থেকে গ্রেপ্তার করা হয়।
হিন্দি খবরের ওয়েবসাইট 'প্রভাত খবর'ও একই দিনে ঘটনাটি রিপোর্ট করে।
এইসব সংবাদ প্রতিবেদনগুলি অনুযায়ী, বিহারের সিয়ান থেকে তৈয়ব হুসেনের ছেলে সাজিদ হুসেনকে জাতীয় পতাকার অবমাননা ও তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেপ্তার করা হয়।স্থানীয় পুলিশদের সাথে কথা বলে "প্রভাত খবর" খবরটি নিশ্চিত করে।
'পাঞ্জাব কেশরি বিহারে'র ইউটিউব চ্যানেলেও খবরটি ২০১৮ সালের অগাস্টের ৩১ তারিখে রিপোর্ট করা হয়।
এর থেকে বলা যেতে পারে, জাতীয় পতাকার অবমাননা করা এক ব্যক্তির এই ছবিটি দুবছরের পুরোনো ও সেটি কলকাতার ঘটনা নয়।২০১৮ সালে বিহারের সিয়ানের সেই ঘটনাটির জন্য ছবিতে দেখতে পাওয়া ব্যক্তিটিকে গ্রেপ্তারও করা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

