ফ্যাক্ট চেক: অনেক বছর পর ব্রহ্মপদ্ম ফোটার দাবী করে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট
দূষণহীন পরিবেশের কারণে ব্রহ্মপদ্ম ফোটার দাবী
- Total Shares
করোনা মহামারী রুখতে হওয়া লকডাউনের কারণে প্রকৃতির নিজের ছন্দ ফিরে পাওয়ার অনেক ছবি ও ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে সম্প্রতি ফেসবুকে ভাইরাল ব্রহ্মপদ্মের এক ভিডিও।ভিডিওটির সাথে দাবী করা হয়েছে অনেক বছর পর দূষণহীন পরিবেশের কল্যাণে উত্তরাখন্ডের পাহাড়ী অঞ্চলে ব্রহ্মপদ্ম দেখা গেছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে দাবীটি বিভ্রান্তিকর এবং ভিডিওটি তিন বছরের পুরোনো।উত্তরাখণ্ড রাজ্যের ফুলের প্রতীক এই ব্রহ্মপদ্ম সাধারণতঃ প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ফোটে।
ফেসবুক ব্যবহারকারী বিকাশ দাস ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "দূষণহীন পরিবেশের কল্যাণে অনেক বছর পর আবার উত্তরাখন্ডের পাহাড়ী অঞ্চলে দেখা মিললো হাজার হাজার সুবিখ্যাত ব্রহ্মপদ্ম"।
আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।এছাড়াও অনেকে ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করেছেন।
ভিডিওটির সম্পর্কে জানতে আমরা কীওয়ার্ড সার্চ করি।অনুসন্ধানে দেখা যায় এই ভিডিওটি পুরোনো ও ইউটিউবে ২০১৭ সালের ডিসেম্বর মাসে এটি আপলোড করা হয়। আমরা ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সের এক আর্টিকেলে এই ফুলের বছরের মাঝ-বর্ষার মাসগুলিতে ফোটার উল্লেখ পাই।রিসার্চগেটের এক প্রকাশনায়ও অক্টোবরের মাঝামাঝি অবধি এই ফুলের দেখা পাওয়া ও তারপর ঝরে গিয়ে আবার এপ্রিলে ফোটার কথা বলা আছে।
উত্তরাখন্ড ছাড়া এই ফুল ভারতের কাশ্মীর, সিকিম, গড়ওয়াল, চামোলি ও হেমকুন্ডের প্রায় ৩৬০০-৪৫০০ মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়।
অতএব তিন বছরের পুরোনো এই ভিডিওটির সাথে করা উক্ত দাবীটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

