ফ্যাক্ট চেক: না, সাম্প্রতিক ফ্রান্স বিরোধী প্রতিবাদের সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই
সম্প্রতি এমন দাবী করে এই ছবিকে অনেকেই পোস্ট করলেন
- Total Shares
ফ্রান্স বিরোধী প্রতিবাদের সাথে জুড়ে অনেক মানুষের জমায়েতের এক ছবি সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই বয়কট ফ্রান্সের মত বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে এই ছবিকে সমাজ মাধ্যমে পোস্ট করেন।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ফ্রান্স বিরোধী প্রতিবাদের সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই।১৯৮৯ সালের এই ছবিটিতে আসলে ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেইনীর শেষকৃত্যের ছবিকে দেখা যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবির বিষয়ে জানতে পারি।
ভিড়ের এই ছবিকে "গেটি ইমেজেসে"র ওয়েবসাইটে আপলোড করে ১৯৮৯ সালের জুন মাসে ক্যান্সারে মৃত ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেইনীর শেষকৃত্যে হওয়া জমায়েতের কথা বলা হয়।
ছবিটিকে সিগমার তরফ থেকে রেগিস বসু তোলেন বলেও সেখানে উল্লেখ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, সাম্প্রতিক ফ্রান্স বিরোধী প্রতিবাদের সাথে ৩০ বছরেরও বেশি পুরোনো ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেইনীর শেষকৃত্যের এই ছবির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

