ফ্যাক্ট চেক- ফরাসি দ্রব্য বয়কটের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ভাইরাল ভিডিওর
সৌদি আরবের পুরোনো ভিডিও কুয়েতের বলে ভাইরাল ফেসবুকে
- Total Shares
ফরাসি রাষ্ট্রপতির ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বেশ কিছু মুসলিম অধ্যুষিত দেশে এবং সমাজ মাধ্যমে ফরাসি দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে, কুয়েত সমস্ত ফরাসি দ্রব্য ফেলে দিচ্ছে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, যে ভাইরাল ভিডিও সৌদি আরবের এবং কমপক্ষে পাঁচ মাসের পুরোনো। ভাইরাল ভিডিওর সঙ্গে সাম্প্রতিক ফরাসি দ্রব্য বয়কটের কোনো সম্পর্ক নেই। সৌদি আরবে বেশ কিছু পরিমানের খারাপ চীজ ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেখানকার সরকার। ভাইরাল ভিডিওটি সেই ঘটনার।
ভাইরাল পোস্টগুলি আর্কাইভ করা হয়েছে এখানে, এখানে এবং এখানে
ইনভিদ টুলের মাধ্যমে ভাইরাল ভিডিওটি কীফ্রেমে কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা আরবি ওয়েবসাইট "আল মার্সড" (হাইপার) এর একটি খবরের প্রতিবেদন খুঁজে পাই। চলতি বছর মে মাসের ১৪ তারিখে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ভিডিওটি সৌদি আরবের আল আহ্সা পৌরসভা এলাকার। সৌদি সরকার থেকে খারাপ হয়ে যাওয়া চীজ নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় ঘটনাটি নিয়ে একটি ভুয়ো খবর রটে, সৌদি সরকার টুইট করে সেই খবরটি ভুয়ো বলে আসল খবরটা প্রকাশ করে।
"গালফ নিউস " এই ঘটনাটি নিয়ে খবর প্রকাশ করে , সেখানে লেখা হয় যে আল আহ্সা পৌরসভায় প্রায় ১৬০০ র বেশি খারাপ চীজ দিয়ে বানানো দ্রব্য নষ্ট করা হয়।
সুতরং , এর থেকে প্রমাণিত যে , ভাইরাল পোস্টটির সঙ্গে সাম্প্রতিক ফরাসি দ্রব্য বয়কটের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি বেশ কয়েক মাসের পুরোনো এবং সৌদি আরবের।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

