ফ্যাক্ট চেক- ভাইরাল ছবির সঙ্গে ফ্রান্সের শিক্ষক হত্যার ঘটনার কোনো সম্পর্ক নেই

বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে ফেসবুকে ভাইরাল হল এই ছবি

 |  1-minute read |   23-10-2020
  • Total Shares

সম্প্রতি ফ্রান্সের প্যারিস শহরে একজন শিক্ষকের এক যুবকের দ্বারা মুণ্ডচ্ছেদ করার খবরে উত্তাল বিশ্ব। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী , স্কুলে ছাত্রদের ইসলামের নবীর কার্টুন দেখানোর পর থেকেই হুমকি পাচ্ছিলেন শিক্ষক স্যামুয়েল প্যাটি।  এরই মধ্যে ফেসবুকে কিছু তরুণ তরুণীর "শরণার্থীদের স্বাগত" লেখা পোস্টার হাতে একটি ছবি ভাইরাল।  বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন , ছবিতে মাঝখানে দাঁড়ানো যুবকটি , সেই ফরাসি শিক্ষক যার মুণ্ডহীন দেহ পাওয়া যায় প্যারিসে।  সেই দাবি অনুযায়ী ছবিটি কয়েকবছর আগের।  ফ্রান্সে শরণার্থীদের স্বাগত জানাচ্ছিলেন সেই শিক্ষক।  

paris-fb_102320094321.png

 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল দাবিটি ভিত্তিহীন।  ভাইরাল ছবিটির সঙ্গে ফরাসি শিক্ষক হত্যার ঘটনার কোনো সম্পর্ক নেই।  ভাইরাল ছবিটি ইংলন্ডের, কেন্ট শহরের , যেখানে কয়েকশো মানুষ কয়েকদিন আগে শরণার্থীদের সাদর অভ্যর্থনা জানায়, পোস্টার দেখিয়ে।    

 ভাইরাল পোস্টটি এখানে আর্কাইভ করা হয়েছে। 

 রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা জানতে পারি এই ছবিটি গত ১৭ ই অক্টোবর , "গুড চান্স" বলে এক টুইট ব্যবহারকারী পোস্ট করে।  সেখানে লেখা হয় যে ফোকস্টোনে শরণার্থীদের স্বাগত জানানো হয়।  আমরা বেশ কিছু সংবাদ প্রতিবেদনে দেখতে পাই যে গত ১৭ ই অক্টোবর , ইংলন্ডের কেন্ট শহরে , ফোকস্টোনে এই ধরণের বিক্ষোভ প্রদর্শন হয়। 

 ফরাসি শিক্ষকের হত্যা হয় ১৬ ই অক্টোবর প্যারিস শহরে।  আর এই বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটে ইংলন্ডে তার পরের দিন।  ভাইরাল ছবিতে কেন্ট শহরের পুলিশের গাড়িরও ছবি দেখা যায়। 

paris-victim-kent-sc_102320095102.png

 

 আর যেহেতু এই ছবিতে সবাই মাস্ক পরে আছে এতে বোঝা যায় এই ছবি অতিমারী চলাকালীন।  তাছাড়া ভাইরাল ছবির যুবকের সঙ্গে মৃত ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটির চেহারায় কোনো সাদৃশ্য নেই। 

ভাইরাল ছবির যুবক

viral-man-close-up_102320095215.jpeg

  

ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটির ছবি

paris-samuel-1_102320095420.png

সুতরং ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।  ভাইরাল ছবিটির সঙ্গে , ফরাসি শিক্ষক হত্যার কোনো সম্পর্ক নেই।  

ফ্যাক্ট চেক- ভাইরাল ছবির সঙ্গে ফ্রান্সের শিক্ষক হত্যার ঘটনার কোনো সম্পর্ক নেই
Claimভাইরাল ছবির যুবকটি মৃত ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি Conclusion ভাইরাল ছবির সঙ্গে মৃত ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটির কোনো সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment