৪৮ টাকা লিটার হতে চলেছে পেট্রোলের দাম?
একবছরের পুরনো লিঙ্ক ব্যবহার করে সম্প্রতি এই দাবি করা হয়েছে
- Total Shares
২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু-হু করে পড়েছে। যদিও ভারতে তার প্রভাব পড়েনি। কিন্তু তেলের দামের এই পতনকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে নতুন খবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Joy shree ram ☆আমি হিন্দু আমি গর্বিত আমি হিন্দু ☆ বৃহত্তম হিন্দু গ্রুপ. নামের একটি ফেসবুক গ্রুপ দাবি করেছে যে পেট্রোলের দাম ৮০ টাকা থেকে কমে ৪৮ টাকা হয়ে যাবে। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে জেনেছে যে পোস্টটি মিথ্যা।
গত ১৬ এপ্রিল Joy shree ram ☆আমি হিন্দু আমি গর্বিত আমি হিন্দু ☆ বৃহত্তম হিন্দু গ্রুপ একটি লিঙ্ক শেয়ার করে যেখানে দাবি করা হয়েছে যে পেট্রোলের দাম ৮০ টাকা থেকে নেমে ৪৮ টাকা হতে চলেছে। পোস্টটির উপরে লেখা,''জ্বালানি তেলের দাম কমালো। B"নরেদ্র মদি"

যে লিঙ্কটি শেয়ার করা হয়েছে সেটি একটি খবরের ওয়েবসাইটের বহু পুরনো লিঙ্ক। ওয়েবসাইটটির নাম ZEE24-GHANTA.IN.NET
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে আটশোবারের কাছাকাছি।
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে পোস্টটির দাবি সত্য নয়।
প্রথমত: যে লিঙ্কটি শেয়ার করা হয়েছে সেই লিঙ্কটি ৮ জুন, ২০১৮ সালের। আর ফেসবুকে দাবিটি করা হয়েছে গত ১৬ এপ্রিল, যে এবার কমতে চলেছে পেট্রোলের দাম। আমরা গুগল সার্চ করে দেখি যে লিঙ্কটির দাবি যদি সত্যিই হয় তাহলেও ২০১৮ সালের জুন-জুলাই আসে পেট্রল বা ডিজেলের দাম ৪৮ টাকা হয়নি বা তারপর থেকে কোনোদিনই তেলের দাম ৪৮ টাকা হয়নি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি কমে গেলেও। বরং ভারতে তেলের দাম বাড়া নিয়ে চর্চা হয়েছে অনেক বেশি।
দ্বিতীয়ত: ওয়েবসাইটের যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটি জী-২৪ ঘন্টা বলে দাবি করা হয়েছে।
কিন্তু সেটি আসলেই বাংলা টেলিভশন চ্যানেল জী-২৪ ঘন্টার ওয়েবসাইট নয়। এখানে দেখতে পারেন জী-২৪ ঘন্টার ওয়েবসাইটটি। দুটির ছবি পাশাপাশি দেখলেই বোঝা যাবে দুটি ওয়েবসাইট এর তফাত। নিচে রয়েছে ওয়েবসাইটটির স্ক্রিনশট।

তাই খবরটি ভুয়ো এবং সাধারণ মানুষের কাছে বিভ্রান্তকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

