ফ্যাক্ট চেক: গালওয়ানের সংঘর্ষের দাবী করে জওয়ানদের বাস দুর্ঘটনার ভিডিও ভাইরাল

তদন্তে দেখা গেছে, গত বছর মেঘালয়ে এই বাস দুর্ঘটনাটি ঘটে

 |  1-minute read |   21-06-2020
  • Total Shares

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারত ও চীনের মধ্যে চলা উত্তেজনার মাঝেই আহত কিছু জওয়ানদের এক ভিডিও সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটির সাথে দাবী করা হল, মাটিতে পরে থাকা এই জওয়ানেরা গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন।

'কাশ্মীর আপডেটস' নামের এক ফেসবুক পেজ জুনের ২০ তারিখে ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখে, "লাদাখের গালওয়ান উপত্যকার এলএসিতে চীনা সেনাদের হাতে প্রহৃত হওয়া ভারতীয় সেনাদের ভাইরাল ভিডিও #কাশ্মীরিরা ভিডিও শেয়ার।"

screenshot-2020-06-2_062120081604.png

আপনারা এই পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওটি পুরোনো এবং লাদাখে সম্প্রতি ভারত ও চীনের মধ্যে হওয়া সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়।ভিডিওতে দেখতে পাওয়া বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এই জওয়ানরা গত বছর মেঘালয়ের এক বাস দুর্ঘটনায় আহত হয়।

তদন্তের শুরুতে আমরা ভিডিওটির কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করি।সেখানে আমরা দেখতে পাই, ভাইরাল এই ভিডিওটির বড় অংশ ২০১৯ সালের নভেম্বরের ১ তারিখে "নেশন ভারতবর্ষ" নামের এক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

হিন্দি ভাষায় লেখা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "মেঘালয়: বিএসএফের ২০ জন যাত্রী বহনকারী বাস গভীর খাদে পড়েছে ১ জন নাগরিক সহায়ক ঘটনাস্থলেই মারা যান বিএসএফ জওয়ানরা জাগরোড থেকে মেঘালয় হয়ে শিলচরে তাদের ঘাঁটিতে ফিরছিলেন।"

একে সূত্র হিসাবে ব্যবহার করে, গুগলে কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা মেঘালয়ে বিএসএফ জওয়ানদের সেই বাস দুর্ঘটনা সম্পর্কিত কিছু খবরের প্রতিবেদন খুঁজে পাই।বেশ কয়েকটি খবরের ওয়েবসাইট তখন ঘটনাটি রিপোর্ট করেছিল।

কিছু খবরের ওয়েবসাইট অন্য কোণ থেকে তোলা সেই দুর্ঘটনার এক ছবি প্রকাশ করে।

screenshot-2020-06-2_062120081626.png

অতএব, এর থেকে পরিষ্কার, ভাইরাল ভিডিওটি লাদাখের এলএসি বরাবর ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে হওয়া উত্তেজনার সাথে সম্পর্কিত নয়।এটি গত বছর মেঘালয়ে বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া এক বাস দুর্ঘটনার ভিডিও।

ফ্যাক্ট চেক: গালওয়ানের সংঘর্ষের দাবী করে জওয়ানদের বাস দুর্ঘটনার ভিডিও ভাইরাল
Claimএটি গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সাথে সংঘর্ষে আহত ভারতীয় সেনাদের ভিডিও Conclusion ভিডিওটি গত বছর মেঘালয়ে বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া এক বাসের দুর্ঘটনার
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment