ফ্যাক্ট চেক: না, করোনা আটকাতে উত্তরপ্রদেশে এই মেয়েটির জিভ কেউ কাটেনি

তদন্তে দেখা গেছে, নিজের ইচ্ছায় মেয়েটি এই কাজ করেন

 |  1-minute read |   09-06-2020
  • Total Shares

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মেয়ের মুখের ভেতরের ক্ষতের ছবি।ছবিটির সাথে দাবী করা হচ্ছে, উত্তরপ্রদেশের বূন্দেলখন্ডে করোনা থেকে গ্রামকে বাঁচাতে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর জিভ কেটে শিব মন্দিরে চড়ানো হয়।

ফেসবুক ব্যবহারকারী 'এমডি আলিমুদ্দিন এসকে' ভাইরাল সেই মেয়ের ছবিটি এক প্রতিবেদনের ছবিসহ পোস্ট করে লেখেন, "উত্তরপ্রদেশের বূন্দেলখন্ডে করোনা থেকে গ্রামকে বাঁচাতে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর জিভ কেটে শিব মন্দিরে চড়ানো হলো।ভাবুন এরা কতটা হিংস্র প্রাণী ছবিঃ-ঃসংগৃহিত"।

screenshot-2020-06-0_060920100937.jpg

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।বিভ্রান্তিকর দাবীসমেত আরো অনেকেই ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন।

screenshot-2020-06-0_060920101028.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।এটি উত্তরপ্রদেশের বান্দা জেলার ঘটনা।১৬ বছরের মেয়েটি করোনা থেকে গ্রামকে বাঁচাতে স্বেচ্ছায় তার জিভটি কেটে ফেলেন।

তদন্তের শুরুতে আমরা কীওয়ার্ড সার্চ করে ঘটনাটি সম্পর্কিত কিছু খবরের প্রতিবেদন খুঁজে পাই।'নিউজ ১৮' এর রিপোর্ট অনুযায়ী, কুসংস্কারের দ্বারা প্রভাবিত হয়ে করোনা থেকে নিজের গ্রামকে বাঁচাতে বান্দার ভাদওয়াল গ্রামের ১৬ বছরের এই মেয়েটি নিজের জিভ কেটে এক শিব মন্দিরে উৎসর্গ করে।

এই ঘটনাটি মে মাসের ২০ তারিখে ঘটে এবং মেয়েটি এখন বিপন্মুক্ত।মেয়েটি ও তার পরিবার ইন্ডিয়া টুডেকে জানায়, সে নিজেই তার জিভটি কেটে ফেলে।মেয়েটি শেষ চার বছর ধরে প্রত্যেকদিন শিব মন্দিরে পুজো করে, জানান তার বাবা। 

আমরা ঘটনাটির সম্বন্ধে জানতে বান্দার এএসপি লাল ভারত কুমার পালের সাথেও যোগাযোগ করি।তিনি জানান, মেয়েটি নিজেই তার জিভ কাটে এবং অন্য কেউ এটি করেনি।

অতএব, এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।করোনা থেকে নিজের গ্রামকে বাঁচাতে মেয়েটি নিজেই তার জিভ কেটে ফেলেন।অন্য কেউ এই কাজটি করেননি।

ফ্যাক্ট চেক: না, করোনা আটকাতে উত্তরপ্রদেশে এই মেয়েটির জিভ কেউ কাটেনি
Claimউত্তরপ্রদেশের বূন্দেলখন্ডে করোনা থেকে গ্রামকে বাঁচাতে ছবিতে দেখতে পাওয়া মেয়েটির জিভ কেটে শিব মন্দিরে চড়ানো হয় Conclusion ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।করোনা থেকে গ্রামকে বাঁচাতে মেয়েটি নিজেই তার জিভ কেটে ফেলে।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment