ফ্যাক্ট চেক: মানবশিশুর মতন দেখতে ভেড়াশাবকটির ছবি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল

দাবী করা হল, এক ব্যক্তির ছাগলকে ধর্ষণ করার জন্য ঘটনাটি ঘটে

 |  1-minute read |   06-07-2020
  • Total Shares

সম্প্রতি, মানবশিশুর মতন দেখতে ভেড়াশাবকের এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।অন্যদিকে, সেই ছবির সাথে ছাগল হাতে একজন পুলিশ ও এক ব্যক্তিকে পিছন থেকে ধরে রাখার আরেকটি ছবিও উপরে দেখতে পাওয়া যায়।

ভাইরাল সেই পোস্টে ছবি দুটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "একটি ছাগলকে ধর্ষণ করার অপরাধে এই লোকটিকে গ্রেপ্তার করা হয় ও ছাগলটি মানুষের মতন মুখওয়ালা এক ভেড়াশাবকের জন্ম দেয়"।

অন্যান্য কিছু ফেসবুক ব্যবহারকারীর মত, 'সন্তো খোজা' নামের এক প্রোফাইল থেকেও এমন পোস্ট করা হয়।

screenshot-2020-07-0_070620102732.png

এখানে আপনারা সেই ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্শনটি দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে থাকা দুটি ছবির একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই।প্রথম ছবিতে, গর্ভবতী এক ছাগলকে ধর্ষণ করার অভিযোগে, পিছন থেকে ধরে রাখা ব্যক্তিটিকে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় গ্রেপ্তার করা হয়।ওদিকে, চার বছর আগে মালয়েশিয়ার এক খবরের প্রতিবেদন থেকে, নীচে থাকা ছবিটি তথা জন্মগতভাবে বিকৃত ছাগলের ভ্রুণটির সম্বন্ধে তথ্য পাওয়া যায়।

রিভার্স সার্চ করে ভাইরাল পোস্টে থাকা দুটি ছবির উৎস সম্বন্ধে জানা যায়।

'প্রিটোরিয়া নর্থ রেকর্ড' ও 'ডেইলি সান' নামের দক্ষিণ আফ্রিকার কিছু খবরের প্রতিবেদন থেকে প্রথম ছবিটির সম্বন্ধে জানতে পারা যায়।সেই প্রতিবেদনগুলিতে, গর্ভবতী ছাগলটিকে ৩৩ বছর বয়সী এক ব্যক্তির ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার বিষয়ে রিপোর্ট করা হয়।

সোয়ানে এসপিসিএ অ্যানিম্যাল ক্রুয়েল্টি ইন্সপেক্টর মিশাক মাতলু এবিষয়ে এএফপি ফ্যাক্ট চেককে জানান, "ছাগলটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় ও সে তার শাবকের জন্ম দেয়।"

এএফপি ফ্যাক্ট চেক পুলিশের সাথে এই মামলার বিষয়ে যোগাযোগ করে।এই প্রতিবেদন লেখার সময় অবধি মামলাটি সম্পর্কে পুলিশের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, নীচে থাকা ছবিটিকে রিভার্স সার্চ করলে, বছর চারেক আগে মালয়েশিয়ায় সাড়া ফেলে দেওয়া জন্মগতভাবে বিকৃত এই ছাগলের ভ্রুণটির সম্বন্ধে জানা যায়।

screenshot-2020-07-0_070620103000.png

মালয়েশিয়ার পশুচিকিৎসকরা ২০১৬ সালে প্রাণীটির দেহাবশেষ পরীক্ষা করে জানান, জিনগত ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটে।তারা সেখানে মানুষের ডিএনের কোনো সন্ধান পায়নি।

ইন্ডিয়া টুডের আগে এএফপি ফ্যাক্ট চেক ভাইরাল ফেসবুক পোস্টের দাবীটি নস্যাৎ করে।

অতএব, ভাইরাল এই দুটি ছবি সমেত ছাগলকে এক ব্যক্তির ধর্ষণের কারণে মানুষের মতন দেখতে ভেড়াশাবকের জন্ম হওয়ার দাবীটি বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক: মানবশিশুর মতন দেখতে ভেড়াশাবকটির ছবি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল
Claimছবিতে দেখতে পাওয়া ছাগলটিকে এক ব্যক্তি ধর্ষণ করায় মানুষের মতন দেখতে এক ভেড়াশাবকের জন্ম হয় Conclusion দাবীটি বিভ্রান্তিকর।ভাইরাল পোস্টে থাকা দুটি ছবির একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment