ফ্যাক্ট চেক: না, গুগলের সিইও সুন্দর পিচাই ৭৫,০০০ কোটি টাকা করোনার জন্য ভারতকে 'দান' করেননি
দাবী করা হল, মহামারীর কারণে 'দুর্বল' হওয়া ভারতের অর্থনীতির জন্য তার এমন প্রয়াস
- Total Shares
করোনা মহামারীর ছোবলে টালমাটাল সমগ্র বিশ্বের অর্থনীতি।এমন দুঃসময়ে ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বরা।
এরই মধ্যে, করোনা মহামারীর কারণে 'দুর্বল' ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের ৭৫,০০০ কোটি টাকা 'দান' করেছেন, দাবী করে সম্প্রতি এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুক পেজ 'আবেগে'র তরফ থেকে পোস্ট করা ভাইরাল সেই ছবির উপর লেখা হয়, "গুগলের CEO সুন্দর পিচাই, করোনার জন্য ভারতের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ায় ৭৫ হাজার কোটি টাকা দান করলেন।এটা খুবই ভালো একটা প্রকল্প ধন্যবাদ জানাই স্যার"।

এখানে জুলাইয়ের ১৩ তারিখের ভাইরাল সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।গুগলের সিইও সুন্দর পিচাই ভারতের ডিজিটাল অর্থনীতির দ্রুত অগ্রগতি সুনিশ্চিত করতে ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন।তিনি সেখানে দানের কথা বলেননি।
গুগল সিইও সুন্দর পিচাইয়ের ঘোষণার বিষয়ে জানতে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করি।সেখান থেকে আমরা জুলাইয়ের ১৩ তারিখে প্রকাশিত 'এই সময়ের' এক প্রতিবেদন খুঁজে পাই।
প্রতিবেদন অনুযায়ী, সুন্দর পিচাই জানান, "ভারতের ডিজিটাল অর্থনীতির দ্রুত অগ্রগতি সুনিশ্চিত করতে আমরা আগামীদিনে ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।সূচনা করছি গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের।এই প্রকল্পের অন্তর্গত আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ভারতে ৭৫ হাজার কোটি টাকার আসপাশে বিনিয়োগ করব ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, অপারেশনাল, পরিকাঠামোগত এবং ইকোসিস্টেম ইনভেস্টমেন্টে।"
সেখানে আরো বলা হয়, ভারতের ডিজিটাইজেশনে প্রধাণত চারটি ক্ষেত্রে বিনিয়োগ করবে গুগল।
প্রথমতঃ, প্রত্যেক ভারতীয় যাতে তাঁর নিজের ভাষায় তথ্য পেতে পারেন, সে হিন্দি, তামিল, পাঞ্জাবি হোক অথবা অন্য কোনো ভাষা।
দ্বিতীয়তঃ, ভারতীয়দের নিত্যনতুন চাহিদার কথা মাথায় রেখে নতুন প্রডাক্ট এবং পরিষেবা তৈরি করা।
তৃতীয়তঃ, বিভিন্ন ব্যবসা যাতে সহজেই ডিজিটাইজেশনের পথে হাঁটতে পারে তা সুনিশ্চিত করা।
চতুর্থতঃ, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতি করা।
একই তথ্যের উল্লেখ আমরা জুলাইয়ের ১৩ তারিখে করা গুগল সিইও সুন্দর পিচাইয়ের টুইটেও পাই।
Today at #GoogleForIndia we announced a new $10B digitization fund to help accelerate India’s digital economy. We’re proud to support PM @narendramodi’s vision for Digital India - many thanks to Minister @rsprasad & Minister @DrRPNishank for joining us. https://t.co/H0EUFYSD1q
— Sundar Pichai (@sundarpichai) July 13, 2020
যদিও, এপ্রিলের ১৩ তারিখে প্রকাশিত 'দ্য ইকোনোমিক টাইমসে'র এই প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারীর সময়কালে সুন্দর পিচাই ভারতের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন।
দেশের দরিদ্র দিনমজুরদের পরিবারদের জন্য তিনি ৫ কোটি টাকা দান করেছেন বলেও জানা যায়।
অতএব, এর থেকে বলা যেতে পারে ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।গুগলের সিইও সুন্দর পিচাই ভারতের ডিজিটাল অর্থনীতির দ্রুত অগ্রগতি সুনিশ্চিত করতে ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন, দানের কথা নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

