ফ্যাক্ট চেকঃ গুজরাটের মসজিদ থেকে উদ্ধার অস্ত্রশস্ত্র?

পুরনো ছবির কোলাজ ভাইরাল

 |  2-minute read |   26-07-2019
  • Total Shares

গত কয়েক দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবির কোলাজ। তাতে দেখা যাচ্ছে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে, গুজরাটের একটি মসজিদ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। এমনকি কোলাজের একটি ছবিতে অভিযুক্ত এক ব্যক্তির দিকেও নিশানা করা হয়েছে।

ইন্ডিয়া টুডে-র অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) খতিয়ে দেখে যে কোলাজটি তিন বছরের পুরনো। রাজকোট-আহমেদাবাদ হাইওয়ের ওপর একটি দোকান থেকে ২০১৬ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল ওই অস্ত্রশস্ত্রগুলি।

গত ২৪ জুলাই, ধর্ম কাঁটা নামের এক ফেসবুক ব্যবহারকারী এই কোলাজটি পোস্ট করেন।

gujrat-body_072619025138.jpg

তিনি ক্যাপশন-এ লেখেন, ‘’এবার গুজরাটের একটি মসজিদ থেকে উদ্ধার হলো বিপুল অস্ত্রসম্ভার......

শান্তির ভাইরা খুব বড়সড় কিছু ঘটানোর চক্করে আছে, এবং দেশের নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি মসজিদ - মাদ্রাসায় ছানবিন চালানো উচিত।‘’

প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই পোস্ট সাড়ে ছয়শো বারের বেশি শেয়ার করা হয়। প্রচুর কমেন্টও আসে। পোস্টটির আর্কাইভড ভার্সন পাবেন এখানে

কনক মিশ্র নামে জনৈক ফেসবুক ব্যবহারকারীও এই একই কোলাজ একই দাবি-সহ পোস্ট করেন। সেটিও এক হাজারের কাছাকাছি শেয়ার হয়।

আফওয়ার তদন্তে প্রকাশ, এই কোলাজ সোশ্যাল মিডিয়ায় এর আগেও দু’বার ভাইরাল হয়েছে - ২০১৬ এবং ২০১৭-তে। প্রতিবারই দাবি ছিল ভিন্ন ভিন্ন।

২০১৬-তে দাবি ছিল, অস্ত্রগুলি কোনও মসজিদ থেকে পাওয়া গিয়েছে। ২০১৭-তে এই ছবিগুলি দেওয়া একটি ভিডিও ভাইরাল হয়। দাবি ছিল,

কোনও মন্দির থেকে অস্ত্রগুলি মিলেছে। সেবারেও ফেসবুক ও ট্যুইটারে এই পোস্টটি অনেকবার শেয়ার করা হয়। ২০১৬-র ট্যুইটার পোস্টের আর্কাইভ ভার্সন দেখতে

ক্লিক করুন এখানে

আফওয়া এই ছবির কোলাজের একটি রিভার্স সার্চ করে দেখে ছবিগুলি গুজরাটের রাজকোট এলাকার। ২০১৬ সালের মার্চে রাজকোট-আহমেদাবাদ হাইওয়ের ওপর

চটিলা গ্রামের একটি দোকানে হানা দিয়ে গুজরাট পুলিশ এই অস্ত্রগুলি উদ্ধার করে। পুলিশের দাবি ছিল, দোকানে খোলাখুলি অস্ত্রগুলি বিক্রি করা হচ্ছিল।

এই খবর সেই সময় টাইমস অফ ইন্ডিয়াগুজরাট হেডলাইন সংবাদপত্রে প্রকাশিত হয়। ছবি কোলাজের একটি ছবিও সেই খবরের সঙ্গে প্রকাশিত হয়েছিল।

২০১৭-তেও এসএম হোক্সস্লেয়ার ওয়েবসাইট অস্ত্রগুলি রাজকোটের মন্দির থেকে উদ্ধার হওয়ার দাবি খারিজ করে দেয়। 

 

 

ফ্যাক্ট চেকঃ গুজরাটের মসজিদ থেকে উদ্ধার অস্ত্রশস্ত্র?
Claimছবির কোলাজে দেখানো অস্ত্র গুজরাটের একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। Conclusion এটি তিন বছরের পুরনো ছবির কোলাজ। অস্ত্রগুলি রাজকোট-আহমেদাবাদ হাইওয়ের উপর একটি দোকান থেকে উদ্ধার করে পুলিশ।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment