ফ্যাক্ট চেক: হেলিকপ্টার থেকে করোনা রোগীদের মৃতদেহ সমুদ্রে ফেলার ভিডিও কি এটি?
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল পুরোনো এই ভিডিও
- Total Shares
বিশ্বজুড়ে বহু মানুষ করোনা মহামারীর প্রকোপে তাদের প্রাণ হারিয়েছেন।লাতিন আমেরিকার দেশ মেক্সিকোও এর ব্যতিক্রম নয়।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওয় দাবী করা হল, মেক্সিকোয় করোনা রোগীদের মৃতদেহ হেলিকপ্টার থেকে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে।
'সুরেশ বাবু' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "করোনায় মৃতদের দেহ মেক্সিকোয় মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে।"

এখানে আপনারা ফেসবুক পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওটি কমপক্ষে দুবছরের পুরোনো।এর কারণে বলা যেতে পারে, ভিডিওটির সাথে করা করোনায় মৃতদের দেহ মাঝ সমুদ্রে ফেলে দেওয়ার দাবীটি বিভ্রান্তিকর।
তদন্ত করতে গিয়ে প্রথমে আমরা ভাইরাল ভিডিওটির কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা রাশিয়ার এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ভিডিওটিকে খুঁজে পাই।
২০১৮ সালের জুলাইয়ের ২৯ তারিখে 'ভিকে' নামের সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে ভিডিওটি আপলোড করা হয়।রাশিয়ান ভাষায় লেখা ভিডিওটির ক্যাপশনকে গুগল ট্রান্সলেটরে অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, "এমআই-২৬ প্যারাট্রুপারগুলি থেকে মুক্তি পেয়েছে।"
এরপর আমরা ভিডিওটিকে ইউটিউবে খোঁজার চেষ্টা করি।দেখা যায়, ইংলিশে একই তথ্যসমেত 'ফ্ল্যাকরাম' নামের এক ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের আগস্টের ৩ তারিখে ভিডিওটি আপলোড করা হয়।
আমরা ভিডিওটি কোথায় তোলা হয় সেবিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাইনি।
যেহেতু ভিডিওটি ২০১৮ সাল থেকে ইন্টারনেটে রয়েছে, এর থেকে বলা যেতে পারে, ভিডিওটির সাথে করা করোনা রোগীদের মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়ার দাবীটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

