ফ্যাক্ট চেক: কন্টেনার বহনকারী হেলিকপ্টারের এই ছবিটি ভারতের নয়

বিভ্রান্তিকর দাবীসমেত ভাইরাল মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের পুরোনো ছবি

 |  1-minute read |   03-07-2020
  • Total Shares

সম্প্রতি, লাদাখে ভারত ও চীনের মধ্যে হওয়া সীমানা সংক্রান্ত উত্তেজনার সাথে জুড়ে কন্টেনার বহনকারী হেলিকপ্টারের এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

'শ্যাম হালদার' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করে লেখেন, "ভারী সামরিক হার্ডওয়ারকে আকাশপথে প্রকৃত নিয়ন্ত্রণরেখা - চীন সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে"।

screenshot-2020-07-0_070320102239.png

ফেসবুকের সেই পোস্টকে এখানে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।৭ বছরের পুরোনো এই ছবিটি আদতে এক মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের।ভারতীয় সেনার সাথে ভাইরাল ছবিটির কোনো সম্পর্ক নেই।

রিভার্স সার্চ করে আমরা ভাইরাল এই ছবিটির উৎস খুঁজে পাই।

তদন্তে দেখা যায়, আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে ছবিটি আপলোড করা হয়।

সেখানে ছবিটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "মার্কিন সেনাবাহিনীর এক CH-47 চিনুক হেলিকপ্টার আফগানিস্তানের ওয়ার্ডক প্রদেশে প্রত্যাবর্তনমূলক ক্রিয়াকলাপের সময় একটি শিপিং কন্টেনার বহন করছে।"

২০১৩ সালের অক্টোবরের ২৬ তারিখে ছবিটি তোলা হয়।

screenshot-2020-07-0_070320102335.png

তাছাড়া, একই তথ্যের উল্লেখ সমেত 'অ্যালামি' নামের একটি ব্রিটিশ ওয়েবসাইটেও ভাইরাল ছবিটিকে আমরা খুঁজে পাই।

এর থেকে পরিষ্কার, ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।৭ বছরের পুরোনো আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের এই ছবিটির সাথে ভারতীয় সেনা অথবা একে চীন সীমান্তের দিকে নিয়ে যাওয়ার দাবীটির কোনো সম্পর্ক নেই।

যদিও, সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, কয়েকটি সামরিক ট্যাঙ্ক সমেত লাদাখে ভারতীয় সেনা বেশ কিছু অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে বলে জানা যায়।

 

ফ্যাক্ট চেক: কন্টেনার বহনকারী হেলিকপ্টারের এই ছবিটি ভারতের নয়
Claimভারতীয় সেনাবাহিনীর এই হেলিকপ্টারটি ভারী সামরিক সরঞ্জামকে আকাশপথে চীন সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে Conclusion ৭ বছরের পুরোনো এই ছবিটি আদতে এক মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের।ভারতীয় সেনার সাথে ভাইরাল ছবিটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment