ফ্যাক্ট চেক: রামরহিমের জন্য প্রধানমন্ত্রী কোনো হেলিকপ্টার পাঠাননি
বিভ্রান্তিকর দাবী করে ফেসবুকে ভাইরাল হল এই ছবি
- Total Shares
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে দুটি ছবির এক কোলাজ।ভাইরাল সেই ছবির একটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হেলিকপ্টার থেকে নামতে ও অন্যটিতে ডেরা সাচ্চা সৌদার প্রধান ও ধর্ষণের মামলায় অভিযুক্ত রামরহিমকে হেলিকপ্টারে বসে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, দুটি ছবির হেলিকপ্টারেই "এ ডব্লু ১৩৯" নম্বরটি লেখা দেখতে পাওয়া যায়।
ভাইরাল সেই ছবিকে পোস্ট করে ফেসবুক ব্যবহারকারীদের অনেকে লেখেন, "যখন দেশের প্রধানমন্ত্রী একজন ধর্ষণকারীকে নিয়ে আসার জন্য নিজের হেলিকপ্টার পাঠায় তখন "বেটি বাঁচাও" এর স্লোগান প্রহসনে পরিণত হয়ে যায়।"

এখানে সেই পোস্টগুলিকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি ভিত্তিহীন।রামরহিমের জন্য কোনো হেলিকপ্টার পাঠাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২০১৪ সালের নির্বাচন সফর চলাকালীন প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের ছবিটিকে তোলা হয়।ওদিকে, ২০১৭ সালের অগাস্ট মাসে আদালতে রামরহিমের সাজা শোনাবার পর গোটা রোহতাক শহর হিংসার কবলে পড়ায় তাকে জেলে নিয়ে যাবার জন্য হরিয়ানা সরকার বেসরকারি সংস্থার থেকে হেলিকপ্টার ভাড়া করে।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে আমরা জানতে পারি, ২০১৭ সালে আগস্টের ২৫ তারিখে আদালতের রায় বেরোনোর পর রোহতাকে হিংসার কারণে হরিয়ানা সরকার ডেরা সাচ্চা সৌদার প্রধান ও ধর্ষণের মামলায় অভিযুক্ত রামরহিমকে পাঞ্চকুলা থেকে সুনারিয়া জেলে নিয়ে যাবার জন্য হেলিকপ্টার ভাড়া করে।
হরিয়ানা সরকার এই ঘটনাকে আধিকারিক ভাবে স্বীকার করে।এবিষয়ে "দৈনিক ভাস্করে"র প্রকাশিত এই প্রতিবেদন থেকে আরো তথ্য জানা যাবে।
ওদিকে, দুটি হেলিকপ্টারের নম্বর একই হবার কারণ হল "এ ডব্লু ১৩৯" নম্বরটি শুধু মডেল নম্বর, কোনো একটি হেলিকপ্টারের রেজিস্ট্রেশন নম্বর নয়।অগাস্টা ওয়েস্ট ল্যান্ডের "এ ডব্লু ১৩৯" মডেলের হেলিকপ্টার গুলি ভিআইপিদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় যাবার জন্য এই মডেলের হেলিকপ্টার ছাড়াও অন্য একটি হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করতেন।
প্রধানমন্ত্রীর ভাইরাল এই ছবিটি হল ২০১৪ সালে হওয়া গুরগাঁওয়ের একটি জনসভার।
অতএব, রাম রহিমের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার পাঠানোর ভাইরাল এই দাবীটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন।ইন্ডিয়া টুডে এনিয়ে গতবছরও একটি রিপোর্ট প্রকাশ করে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

